কান উৎসবে বিচারকের আসনে যারা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৩:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৩:৫১

কান উৎসবে এবারের ৯ বিচারক।১১ থেকে ২২ মে পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। আর তাই এ উৎসব আয়োজনকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। এরইমধ্যে শেষ হয়েছে বিচারক নির্বাচনের কাজ।
বরাবরই বিশ্বজনীন চেতনায় বিশ্বাসী কান উৎসব। আর সে ঐতিহ্য মেনে এবারের উৎসবেও বিচারক কিংবা জুরি বোর্ডকে সাজানো হয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধির মিশেলে। এবারের আসরে জুরি বোর্ডের সভাপতিত্বে থাকছেন অস্ট্রেলিয় পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক জর্জ মিলার। বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের আট তারকাও মিলারের সঙ্গে থাকছেন জুরি বোর্ডে।
এসব জুরি হলেন ইরান, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা ও হাঙ্গেরির চলচ্চিত্র অঙ্গনের উজ্জল নক্ষত্র। কেবল তাই নয়, মিলারের সহযোগী জুরিদের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। জুরিদের কাজ হবে- ২২ মে কান উৎসব শেষ হওয়ার দিন প্রতিযোগিতায় অংশ নেওয়া ২১টি চলচ্চিত্র থেকে বিজয়ী নির্বাচিত করা ও নাম ঘোষণা করা।
এক নজরে দেখে নেওয়া যাক এবারের জুরি বোর্ডে কারা থাকছেন-
জর্জ মিলার-সভাপতি
(পরিচালক, লেখক, প্রযোজক-অস্ট্রেলিয়া)
আরনাউড ডেসপ্লেসিন (পরিচালক, লেখক-ফ্রান্স)
ক্রিস্টেন ডান্সট (অভিনেত্রী-যুক্তরাষ্ট্র)
ভ্যালেরিয়া গোলিনো (অভিনেত্রী, পরিচালক, লেখক, প্রযোজক-ইতালি)
ম্যাডস মিকেলসেন (অভিনেতা-ডেনমার্ক)

লাজলো নেমেস (পরিচালক, রেখক-হাঙ্গেরি)

ভ্যানেসা পারাদিস (অভিনেত্রী, সঙ্গীতশিল্পী-ফ্রান্স)

কাতায়ুন সাহাবি (প্রযোজক-ইরান)

ডোনাল্ড সুঠারল্যান্ড (অভিনেতা-কানাডা)

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প