নেশাগ্রস্ত বাবা-ছেলে ঘিসু ও মাধব

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১২:৪৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৬:৫৬

জমিদারের কাছে হাত পেতেছেন ঘিসু ও মাধব। বাবা-ছেলে ঘিসু ও মাধব নেশাগ্রস্ত। আয় রোজগার বা কোনও কাজ কর্মের ধারে কাছে নেই তারা। মানুষ কাজের কথা বললে কোনও না কোনও অযুহাতে এড়িয়ে যায় তারা।

অথচ ঘরে তাদের খাবার নেই। মাধবের গর্ভবতী স্ত্রী অসুস্থ। তাকে কবিরাজের কাছে নেওয়ার মতো টাকা নেই। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিন চলে তাদের। স্ত্রীকে ডাক্তার দেখানোর কথা বলে জমিদার বাবুর কাছ থেকে টাকা এনে সেই টাকা দু'জনে মিলে মদ খেয়ে শেষ করে দেয়।
একদিন অসুস্থ স্ত্রী মারা যায়। তার সদগারের জন্য কাপড় কেনার কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকায়ও মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে বাপ ছেলে- এমন নির্মম গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ঘাট কাপড়’।
মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন আরিফ শরীফ। এতে নেশাগ্রস্ত বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন আমিরুল ইসলাম এবং মোশাররফ করিম। ছেলের বউ চরিত্রে রোবেনা রেজা এবং জমিদার চরিত্রে আছেন মারজুক রাসেল।

২৮ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প