আতঙ্ক ও ঝুঁকিতে করণ জোহর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৫

করণ জোহর বলিউডের বিখ্যাত নির্মাতা-উপস্থাপক করণ জোহর জানিয়েছেন, তিনি ঝুঁকি ও ভয়ের মধ্যে আছেন।  রবিবার বারখা দত্তের উপস্থাপনায় এনডিটিভির টাউন হল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলায় ১৭ জওয়ানের নিহতের পর কয়েকটি রাজনৈতিক দল ও বলিউডের অনেকেই পাকিস্তানি অভিনেতাদের ভারতে নিষিদ্ধের দাবি করে আসছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুমকি দিয়েছে ‘অ্যা দিল হ্যা মুশকিল’ ও ‘রায়েস’ মুক্তির বিরোধিতার করবে তারা। কারণ এ দুটি চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনয় করেছেন। এ অবস্থার প্রেক্ষিতে করণ জোহর ঝুঁকি ও ভয়ের মধ্যে থাকার কথা জানালেন।

কারণ জোহর বলেন, দেশবাসীকে যে ক্ষোভ ও শোক ঘিরে রেখেছে তা আমি বুঝতে পারি এবং আমিও সমব্যাথী। মানুষের মৃত্যু আমার হৃদয়েও রক্তক্ষরণ ঘটায়। এ ধরনের ভয়াবহ সন্ত্রাসের কোনও যৌক্তিকতা থাকতে পারে না। আমার বাবা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। দেশপ্রেম ও বীরত্বের গল্প শুনেই আমি বেড়ে ওঠেছি। এটা আমার দেশ এবং আমি দেশকে ভালোবাসি। সব মৃত্যুর জন্য আমার খারাপ লাগে।

পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের বিষয়ে কারণ বলেন, এরপর আমাদের এ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এটা যদি সত্যিকার অর্থে সমাধান হয় তাহলে অবশ্যই আমরা তা করব। কিন্তু এটা কোনও সমাধান নয়। আমি মনে করি না এতে সমাধান হবে। শিল্প বা মেধাকে নিষিদ্ধ করার চেয়ে আরও বড় শক্তিকে একত্রিত হয়ে সমাধান বের করতে হবে।  এই কথাগুলো যখন আমি বলছি তখন নিজেকে অসহায় ও আতঙ্কিত মনে হচ্ছে।

এর আগেও শিব সেনা কারণ জোহরের ‘মাই নেম ইজ খান’ ছবির বিরোধিতা করেছিল। এমনকি ‘ওয়েক আপ সিড’ ছবিতে বোম্বে নাম ব্যবহার করায় তাকে ক্ষমা চাইতে হয়েছিল।

কারণ জানান, কাশ্মির হামলার সঙ্গে প্রতিভা নিষিদ্ধ করার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, আমি শুধু একজন চলচ্চিত্র নির্মাতা, ভালোবাসার গল্প বলতে পছন্দ করি। সূত্র: বলিউড হাঙ্গামা।

/এএ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প