‘কলঙ্ক’ নিয়ে ২৫ বছর পর সঞ্জয় দত্ত ও মাধুরী

বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১২:০০আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১২:০০

সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত বলিউডের ‘ধাক-ধাক’ কন্যা মাধুরী দীক্ষিত নেনের সঙ্গে ‘মুন্না ভাই’ সঞ্জয় দত্তকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন যারা, তাদের জন্য সুখবর। ২৫ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্যি! ছবির নাম ‘কলঙ্ক’। এটি প্রযোজনা করছেন করণ জোহর। মূলত তিনিই এই জুটিকে একফ্রেমে দাঁড়াতে রাজি করিয়েছেন।

একসময় সঞ্জুবাবা-মাধুরীর রসায়ন রূপালি পর্দায় ঝড় তুলেছিল। এক্ষেত্রে বলা যায় ‘থানেদার’ (১৯৯০), ‘সাজন’ (১৯৯১) ও ‘খলনায়ক’ (১৯৯৩) ছবির কথা। কিন্তু অতীতের বিভিন্ন বিতর্কের কারণে তাদের ব্যক্তিগত সমীকরণটা ঝুলেছে সুতার ওপর। দু’জনের মন দেওয়া-নেওয়া থেকে শুরু করে গোপনে বিয়ে করে ফেলার খবর পর্যন্ত চাউর হয়েছে নব্বই দশকে। যদিও পরে তা ধোপে টেকেনি।

সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত ব্যক্তিগত গুঞ্জনের নেতিবাচক প্রভাব পেশাদারি ক্ষেত্রে পড়তে দেননি সঞ্জয় ও মাধুরী। তাই তাদের মধ্যে তৈরি হয়নি তিক্ততা। সেজন্যই আবারও ক্যামেরার সামনে পাশাপাশি দাঁড়াতে রাজি হলেন।

বুধবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় টুইটারে ‘কলঙ্ক’র অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করেন করণ জোহর। এ ছবি নির্মাণের ভাবনা তার মাথায় আসে ১৫ বছর আগে। তখন প্রি-প্রোডাকশনে কাজ করেছিলেন তার বাবা যশ জোহর। তাই ‘কলঙ্ক’র সঙ্গে করণের আবেগ জড়িয়ে আছে।

‘কলঙ্ক’ ছবির তারকারা তারকাখচিত এ ছবিতে আরও অভিনয় করবেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর ও সোনাক্ষী সিনহা। এছাড়া কাজ করার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে হোটেলের বাথটাবে ডুবে তার মৃত্যু হওয়ায় ছবিটির ঘোষণা দেওয়া স্থগিত রাখেন প্রযোজক করণ জোহর। পরে শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর ইনস্টাগ্রামে জানান, তার মায়ের স্থলাভিষিক্ত হয়েছেন মাধুরী।

১৯৪৯ সালের পটভূমিতে নির্মাণাধীন ছবিটিতে যৌথভাবে অর্থলগ্নি করবে ফক্স স্টার স্টুডিওস, ধর্মা প্রোডাকশন্স ও নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।

‘কলঙ্ক’র প্রচারণামূলক পোস্টার ‘কলঙ্ক’র শুটিং শুরু হবে শিগগিরই। আর মুক্তি পাবে ২০১৯ সালের ১৯ এপ্রিল। এটি পরিচালনা করবেন ‘টু স্টেটস’ খ্যাত অভিষেক ভার্মা।

এদিকে সঞ্জয়ের হাতে এখন আছে ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার থ্রি’ ও ‘পানিপথ’ ছবি দুটি। আর মাধুরী ব্যস্ত তার প্রথম মারাঠি ছবি ‘বাকেট লিস্ট’ নিয়ে।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প