জানভির জন্য গাইতে চান লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ১১:০০আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৭:১১

লতা মঙ্গেশকর ও জানভি কাপুর কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের গানে ঠোঁট মেলানো কার না স্বপ্ন! অথচ তার নিজের ইচ্ছে, শ্রীদেবীর মেয়ে জানভি কাপুরের জন্য গাওয়া। শুনছেন জানভি? আপনার জন্য গাইলে লতা মঙ্গেশকরের ভালো লাগবে! করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার।

বার্তা সংস্থা আইএএনএস’কে দেওয়া সাক্ষাৎকারে লতা বলেছেন, ‘শ্রীদেবীজিকে হঠাৎ করে হারানোর পর মেয়ের অভিষেক বনি কাপুরের মুখে হাসি ফুটিয়েছে। জানভি চমৎকার মেয়ে। ওর জন্য গাইতে পারলে ভালো লাগবে।’

এমন প্রশংসা ক’জনের কপালে জোটে! এমনিতেই ‘ধাড়াক’-এর ব্যবসায়িক সাফল্য উপভোগ করছেন জানভি। ২১ বছর বয়সী এই অভিনেত্রী জেনে নিশ্চয়ই রোমাঞ্চিত হয়েছেন, তার জন্য গাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন লতা।

বলিউডে হাজার হাজার গান গেয়েছেন লতা। ৩৬টি ভাষায় তার গায়কীতে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। তার গাওয়া শ্রীদেবী ঠোঁট মিলিয়েছেন এমন গানের মধ্যে উল্লেখযোগ্য ‘কাভি ম্যায় কাহু’, ‘ন্যায়নো মে স্বপ্না’, ‘আ মেরি জান’।

আইএএনএস’কে লতা আরও বলেন, ‘মঙ্গেশকর পরিবারের সঙ্গে বনি ও অনিল কাপুরের দারুণ সম্পর্ক। সুনিতার সঙ্গে অনিলের বাগদান অনুষ্ঠানে ছিলাম আমি। তবে বিয়েতে থাকতে পারিনি।’

জানভির চাচাতো বোন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ও তার বর আনন্দ আহুজার বিয়েতেও যাননি লতা। সেই প্রসঙ্গ ধরে ৮৮ বছর বয়সী এই গায়িকা বলেছেন, ‘অনিলের মেয়ে সোনম বিয়ে করেছে, এজন্য আমি খুশি। সে সত্যিই দারুণ কিছু ছবিতে অভিনয় করেছে। একটা সময় ছিল, বিয়ের পর অভিনেত্রীদের কাজ কমে যেতো। আশার কথা হলো, সেই দিন এখন আর নেই।’

অনিলের আগামী ছবি ‘ফান্নে খান’-এর মূল চরিত্র গল্পে লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির ভক্ত। তার স্বপ্ন, মেয়ে একদিন লতার মতো নাম করবে। আগামী ৩ আগস্ট ছবিটি মুক্তি পাবে।

এদিকে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধাড়াক’ আয় করেছে ৩৯ কোটি ১৯ লাখ রুপি। এটি মুক্তি পেয়েছে গত ২০ জুলাই। এতে জানভির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহিদ কাপুরের সৎভাই ঈশান খাত্তার।

/জেডএল/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প