সুস্মিতা লিখলেন, ‘আই লাভ ইউ রোহমান শোল’

বিনোদন ডেস্ক
০২ জুলাই ২০১৯, ০৯:২৫আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৬:৪৭

সুস্মিতা সেন ও রোহমান শোল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন নাকি আবারও একা হয়ে গেছেন! প্রেমিক মডেল রোহমান শোলের সঙ্গে তার ব্রেকআপের গুঞ্জন হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল ক’দিন ধরে। এবিপি লাইভ, ইন্ডিয়া টিভি, পিঙ্কভিলাসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলোও এমন দাবি করেছিল।

কিন্তু সেই গুজবে জল ঢেলে দিলেন ৪৫ বছর বয়সী এই তারকা। রোহমানের সঙ্গে শরীরচর্চার সময় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। সুতরাং তাদের প্রেম দিব্যি চলছে!

রোহমানের সঙ্গে ছবিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তুলেছেন সুস্মিতা। ইনস্টাগ্রামে এটি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ‘আই লাভ ইউ রোহমান শোল।’

সুস্মিতা সেন ও রোহমান শোল সুস্মিতার অনেক ভক্ত ও বন্ধুরা শরীরচর্চায় অনুপ্রাণিত করায় ছবিটির প্রশংসা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘তোমাদের দুজনকে দারুণ মানিয়েছে।’ কেউ মন্তব্য করেন, ‘সুস্মিতা, সে সুদর্শন আর আপনি সুন্দরী।’ আরেক ভক্তের পরামর্শ, ‘একটা অ্যাকশন ছবিতে একসঙ্গে অভিনয় করুন।’

রোহমান কিছুদিন আগে সুস্মিতার একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, এক কন্যাশিশুর সঙ্গে উড়োজাহাজের অভ্যন্তরে মজা করছেন তিনি। তার কথায়, ‘বাচ্চারা আমার কাছে আনন্দ পায়। পরিচয় করিয়ে দিই আমার নতুন বন্ধু কিয়ারাকে।’ এতে হৃদয় ইমোজি জুড়ে দিয়ে রোহমানের মন্তব্য ছিল এমন, ‘একটি বেবির সঙ্গে আমার বেবি।’

দুই দত্তক মেয়ে আর প্রেমিকের সঙ্গে সুস্মিতা সেন সম্প্রতি ভাই রাজীব সেন ও টিভি অভিনেত্রী চারু অসোপার বিয়েতে রোহমানের হাত ধরে গিয়েছিলেন সুস্মিতা সেন। সাবেক এই মিস ইউনিভার্স এখনও বিয়ে করেননি। তার দুটি দত্তক মেয়ে আছে। তারা হলো রেনে ও আলিশা।

/জেডএল/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন