বিয়ের লেহেঙ্গা বানাতে দিয়েছেন আলিয়া

বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ০০:০২আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৫:৩৭

রণবীর কাপুর ও আলিয়া ভাট

মিয়া-বিবি রাজি! রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের সানাই বাজবে ২০২০ সালের গ্রীষ্মে। তাদের ঘর বাঁধার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বলিউডভিত্তিক ওয়েবসাইট স্পটবয়ের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা মহেশ ভাটের মেয়ে আলিয়া ইতোমধ্যে বিয়ের জন্য লেহেঙ্গার অর্ডার দিয়েছেন। তার জন্য পোশাকটির ডিজাইন করছেন সব্যসাচী মুখার্জি।

চলচ্চিত্রের প্রচারণাসহ বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য সব্যসাচীর পোশাকই সাধারণত বেছে নেন আলিয়া। এরমধ্যে দেখা গেছে শাড়ি, লেহেঙ্গা ও স্যুট।

বলিউড অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মার বিয়ের পোশাকও ডিজাইন করেছেন সব্যসাচী।

ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের সঙ্গে অনেক দিন ধরে প্রেম করছেন আলিয়া। যদিও দু’জনের কেউই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে সরাসরি স্বীকার করেননি। বিভিন্ন সাক্ষাৎকারে তারা কেবল এটুকু বলেছেন, একে অপরের কাছে স্পেশাল।

ক্যান্সারের চিকিৎসা শেষে মুম্বাই ফিরছেন রণবীরের বাবা ঋষি কাপুর। এবার আর দেরি করতে চায় না দুই পরিবার। তিনি ফেরার পরপরই বিয়ের জোর প্রস্তুতি শুরু করে দেবে কাপুর পরিবার।

এদিকে আলিয়া এখন কয়েকটি ছবির কাজে ব্যস্ত। এরমধ্যে আছে ‘সড়ক টু’ (সঞ্জয় দত্ত), ‘ব্রহ্মাস্ত্র’ (রণবীর কাপুর), ‘ইনশাল্লাহ’ (সালমান খান) ও এসএস রাজামৌলির ‘আরআরআর’।

সূত্র: এনডিটিভি

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প