এটাই বছরের শেষ ধামাকা!

বিনোদন ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ১৬:০২আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৮:০৭

রণবীর-ক্যাটের রোমান্স বলা নেই কওয়া নেই, বছরের শেষপ্রান্তে দাঁড়িয়ে বলিউড প্রেমকথার ঠোঁটকাটা জবাব দিয়ে দিল এক ফটোগ্রাফার। হয়তো রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ বিদ্বেষীদেরও মুখে কিছুটা চুন আর কালির প্রলেপ পড়ল। কারণ ‘মুম্বাই মিরর’-এর এক ফটোগ্রাফার এমন একটা ছবি তুলেছেন, যাকে বলা হচ্ছে ২০১৫ সালের শেষ ধামাকা।

রণবীর কাপুর আসলে কার, দীপিকার না ক্যাটরিনার? দীর্ঘদিন ধরে চলতে থাকা এ বিতর্কে একটা উত্তর পাওয়া গেল। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবি করতে গিয়ে বর্তমান প্রেমিকা ক্যাটরিনাকে ভুলে গেছেন রণবীর। বিচ্ছেদও ঘটতে যাচ্ছে তাদের!

কিন্তু বুধবার একটি ছবি প্রকাশ করা হয় অন্তর্জাল দুনিয়ায়। ছবিটি অস্পষ্ট হলেও এটুকু স্পষ্ট, রণবীর-ক্যাটরিনা পরস্পরকে চুম্বন করছেন।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য মতে, ক্যাট এখন ব্যস্ত তার নতুন ছবি ‘‌ফিতুর' নিয়ে। হায়দারাবাদে ছবিটির কাজ শেষ করে তিনি মুম্বাইয়ে রণবীরের বাসায় যান। রাত তখন সাড়ে দশটা। বেলকনিতে ছিলেন রণবীর। সেখানে পৌঁছে রণবীরকে জড়িয়ে ধরেন ক্যাট। সঙ্গে চলে কিছুক্ষণের উষ্ণ অভ্যর্থনা। ঠিক সে মুহূর্তের ছবিটি ফ্রেমবন্দী করেন মুম্বাই মিররের ছবিয়াল।  

যে ছবিটি প্রমাণ করে দেয় বেশ চলছে তাদের রসায়ন। হয়তো শিগগিরই পাওয়া যাবে বিয়ের দিনক্ষণের সংবাদও।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প