প্রস্তাব এসেছিল অমিতাভ বচ্চনের কাছেও। কিন্তু দীর্ঘদিনের বন্ধু রজনীকান্তের ছবিতে অভিনয় করেননি বলিউড শাহেনশাহ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন কথাটি বলেছেন ভারতের এ খ্যতিমান অভিনেতা। তার সেই ভাষ্যে জানা যায়, রজনীকান্তের ‘রোবট’ ছবিতে ভিলেনের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। ২০১০ সালে মুক্তি পাওয়া এ ছবিটির পরিচালক শংকর ছিলেন। তিনি প্রস্তাবটি নিয়ে অমিতাভের বাসায় যান।
বিষয়টি নিয়ে অমিতাভ বলেন, ‘শংকর আমার বাসায় এসেছিল। সে আমার জন্য খলনায়কের কথা ভেবে এসেছিল। তখন আমি রজনীকান্তকে ফোন দিই। সেই আমাকে চরিত্রটি করতে নিষেধ করে। বলে, ভক্তরা তোমাকে ভিলেন হিসেবে দেখতে নিশ্চয়ই পছন্দ করবে না। সুতরাং এটি করার দরকার নেই।’
এদিকে একই ছবির দ্বিতীয় কিস্তির কাজ শুরু হয়েছে। ‘রোবট-২’ নামের এ ছবিতে খলনায়ক হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে।
সূত্র: জি-নিউজ
/এম/এমএম/



