ঢাকায় আসছি আমি: কারিনা কাপুর

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৬, ১২:৩৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৫:২৮

মঞ্চের কারিনা ‘বলিউড কুইন নাইট’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিতে ১২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন কারিনা কাপুর। দেশে এটা তার প্রথম সফর। খবরটি বেশ চমকদার এবং পুরনোও বটে। এ নিয়ে অধিকাংশ আগ্রহীর মনে শঙ্কাও ছিল এতদিন। কারণ, এমন খবর হরহামেশাই শুনতে পাওয়া যায়, বাস্তবে যার দেখা খুব একটা মেলে না।
তবে এবার সে শংকা পুরো কেটে গেল। কারণ কারিনা কাপুর নিজেই বাংলাদেশি দর্শকদের বিষয়টি নিশ্চিত করলেন। স্পষ্ট ভাষায় নিজ ভিডিও বার্তায় বললেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশি ভক্তদের মাতাতে ঢাকায় আসছি আমি।’
অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ। সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানে কারিনার সঙ্গে আরও থাকবেন জাভেদ আলী ও কণিকা কাপুর। এ প্রসঙ্গে আয়োজক স্বপন চৌধুরী বলেন, ‘এর আগে আমরা শাহরুখ, সালমান, রানী মুখার্জিসহ অনেক বলিউড তারকাকে ঢাকায় এনেছি। সবগুলো ইভেন্টই সফল হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আসছেন কারিনা কাপুর। এখনও টিকিটের দাম নির্ধারণ করা হয়নি। তবে ভেন্যু হবে বসুন্ধরা কনভেনশন সেন্টার, এটা চূড়ান্ত।’
খুব শিগগিরই পুরো আয়োজনের বিস্তারিত জানানো হবে বিভিন্ন প্রচার মাধ্যমে।
কারিনার ভিডিও বার্তা:

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প