তীব্র গরমেও দীপিকার গায়ে শীতপোশাক!

বিনোদন ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ১৫:২৭আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৫:২৭

গত কিছু দিন ধরেই রোদের তীব্রতা বেড়েছে। তাপদাহে হাঁসফাঁস করছে মানুষ। শুধু বাংলাদেশ নয়, ভারতের চিত্রও একই। যেমন মুম্বাই শহরে বুধবারের (১২ এপ্রিল) তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমের দিনে সবাই যখন হালকা পোশাকে লজ্জা নিবারণ করছে। তখন মোটা শীতপোশাক গায়ে জড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন!

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে দেখা যায় দীপিকাকে। ভুটান থেকে নিজ শহরে ফিরেছেন তিনি। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। তার পরনে দেখা যায়, জিনস, সাদা ফুলহাতা সোয়েটার ও লাল রঙের শীতপোশাক।
 
দীপিকার এমন রূপ সাজ দেখে হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়। কেউ বলেছেন, ‘আরে বাবা! ভারতের কোন অংশে এতো ঠাণ্ডা পড়েছে!’ কারও মন্তব্য, ‘মুম্বাই কি গরমের শহর না? এটা তো নিউইয়র্ক, লন্ডন কিংবা ইউরোপের কোনও শহর না!’ আরেকজন বলেছেন, ‘সারা দুনিয়ার ঠাণ্ডা তারই লাগছে!’

সম্প্রতি গোপনেই ভুটান সফরে গেছেন দীপিকা। জানা গেছে, স্বামী রণবীরকে রেখে একা একাই সেরে এসেছেন এই ট্যুর। তবে পুরোপুরি আড়াল রাখতে পারেননি নিজেকে। কারণ সেখানে ঘুরতে যাওয়া বিভিন্ন দর্শনার্থীর সেলফিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেই ছবিগুলো আবার ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
 
তীব্র গরমেও দীপিকার গায়ে শীতপোশাক! দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতে। গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। বর্তমানে তার হাতে রয়েছে ‘প্রজেক্ট কে’ সিনেমার কাজ। নাগ অশ্বিনের নির্মাণে এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাস। এছাড়া হৃতিক রোশানের সঙ্গে ‘ফাইটার’ ছবিতেও কাজ করছেন দীপিকা। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/এমএম/
সম্পর্কিত
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
মাতৃত্বকালীন ফ্যাশনে দীপিকা পাড়ুকোনের চমৎকার স্টাইল
মাতৃত্বকালীন ফ্যাশনে দীপিকা পাড়ুকোনের চমৎকার স্টাইল
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
ফিরছেন দীপিকা…
ফিরছেন দীপিকা…
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু