স্বামী হিসেবে নিজেকে ৯ নম্বর দিলেন রাজকুমার!

বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:০২

রাজকুমার-পত্রলেখাকে বলা হয় বলিউডের সেরা দম্পতিদের মধ্যে অন্যতম। বিশেষকরে তাদের বন্ধুত্ব নিয়ে ভালোই আলোচনা চলে বলি পাড়ায়। কারণ, দু'জন বেশ গুছিয়ে সংসার করছেন, একে অপরের প্রশংসায় বরাবরই পঞ্চমুখ থাকছেন প্রকাশ্যে।

তবে অন্যরা রাজকুমারকে আদর্শ স্বামী বললেও, তিনি নিজেকে ১০-এ ১০ দিতে নারাজ। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এ দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমারকে প্রশ্ন করা হয়েছিলো স্বামী হিসেবে নিজেকে ১০-এ কতো দেবেন তিনি। রাজকুমার নিজেকে ৯ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি স্বামী হিসাবে নিজেকে ৯ দেবো। এটা মোটেই খারাপ নাম্বার নয়। তাই না? আমি প্রথমে ১০ বলতে যাচ্ছিলাম কিন্তু তখন ভাবলাম, কিছু তো ভুল আছে নিশ্চয়ই। সেটা উন্নতিরও সুযোগ আছে।’ স্বামী হিসেবে নিজেকে ৯ নম্বর দিলেন রাজকুমার! অভিনেতা এটাও জানালেন, তারা ক্রমাগত একে অপরকে সমর্থনই করেন, তা নয়। একে অপরের কঠোর সমালোচকও বটে। তিনি ব্যাখ্যা করেছেন, পত্রলেখা তার বড় সমালোচকদের একজন এবং বেশিরভাগ কাজের প্রথম দর্শক।

তিনি আরও বলেন, যখন পত্রলেখা তার কাজের প্রশংসা করেন, তখন এটি তার জন্য বিশাল বৈধতার মতো মনে হয়। তিনি আরও যোগ করেন, ‘পত্রলেখা সিনেমা সম্পর্কে অত্যন্ত জ্ঞানী। তাই তার মতামতকে গভীরভাবে শ্রদ্ধা করি ও গুরুত্ব দিই আমি।’

অভিনেতা জানিয়েছেন, তারা প্রায় একই ধরণের সিনেমা পছন্দ বা অপছন্দ করেন। তিনি উল্লেখ করেছেন, কীভাবে তারা একে অপরের উন্নতির জন্য গঠনমূলক সমালোচনা করেন। অভিনেতা জোর দিয়ে বলেন, ‘একই ইন্ডাস্ট্রির একজন অংশীদার থাকা সুবিধার। তাতে সিনেমার প্রতি আবেগকে ভাগ করে নেওয়ার মজা বেড়ে যায়।’ স্বামী হিসেবে নিজেকে ৯ নম্বর দিলেন রাজকুমার! বলা দরকার, পত্রলেখা মিশ্র পেশায় একজন তরুণ অভিনেত্রী। ২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমার মধ্য দিয়ে তার বলিউডে যাত্রা। যেখানে সহশিল্পী ছিলেন রাজকুমার রাও। এরপর পত্রলেখা বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। কাজ করেছেন ওয়েব সিরিজেও।

রাজকুমার রাও ও পত্রলেখার পরিচয় ২০১৪ সালে হলেও একে অপরের প্রেমে পড়েছেন ২০২০ সালের দিকে। ২০২৪ সালের ১৫ নভেম্বর তারা বিয়ে করেন।

সূত্র: পিঙ্কভিলা 

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান