কবিরের পারিবারিক অনুষ্ঠানে কৃতি, চর্চায় বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো, যুক্তরাজ্য প্রবাসী উদ্যোক্তা কবির বাহিয়ার সাথে সম্পর্কে আছেন কৃতি শ্যানন। এর মাঝেই সম্প্রতি নায়িকাকে কবিরের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে।
 
এই ছবি প্রকাশ্যে আসতেই সবাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। কারণ, কৃতি এখনও নিজের মুখে স্বীকার করেননি যে, তিনি প্রেম করছেন। কিন্তু কবিরের সাথে অতিরিক্ত মেলামেশা, এখানে-সেখানে সময় কাটাতে দেখে মুখরোচক গল্প তৈরি হয়েছে বলিউড পাড়ায়। এবার কবিরের পারিবারিক অনুষ্ঠানে কৃতিকে অংশগ্রহণ করতে দেখে সবার সন্দেহই বোধ হয় সত্যি হতে চলেছে। তাহলে গুঞ্জন কি সত্যি হতে চলেছে যে, কৃতি ও কবির বিয়ে করেছেন গোপনে!

ছবিতে কৃতির পরনে ছিলো একটি কড়া গোলাপি রঙের শাড়ি। তিনি কবিরের আত্মীয়দের সঙ্গে আড্ডায় মেতে ছিলেন। একই অনুষ্ঠানে ক্রিকেটার ধোনি ও সাক্ষী দম্পতির সঙ্গে আরেটি ছবিতে দেখা যায় কৃতিকে। অভিনেত্রীকে খুব হাসিখুশি দেখাচ্ছিলো। কৃতির ভক্তরা আশা করছেন, ২০২৫  সালে হয়তো তাদের বিয়ের বাজনা বাজবে।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhoni Raina (@dhonirainateam)

বিয়ের অনুষ্ঠানের যে ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে স্টাইলিশ ভারতীয় পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে কৃতিকে দারুণ দেখাচ্ছিলো। সেই সাথে বিয়েতে অভিনেত্রীর উপস্থিতি আবারও কবিরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনকে উস্কে দিয়েছে। কিন্তু কৃতি বা কবির কেউই তাদের সম্পর্কে সিলমোহর দেননি। তবে তাদের বাড়তে থাকা ঘনিষ্ঠতা এখন হরদম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কবিরের পারিবারিক অনুষ্ঠানে কৃতি এই কৌতূহলের শুরু বেশ আগে থেকে। কৃতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কবিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন, তখন থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন তুমুল আলোচনায়। দু’জনের একটি ছবি পোস্ট করে কৃতি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন কে! তোমার নিষ্পাপ হাসি সবসময় বেঁচে থাকুক!’ লেখার সঙ্গে একটি লাল হার্ট ইমোজি ছিলো। কৃতির এই শুভেচ্ছাবার্তা তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলো। একসাথে কবির ও কৃতি তবে কৃতি সব সময়ই তার ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনার পরিবর্তের তার কর্মজীবনের দিকে বেশি মনোনিবেশ করেছেন এই অভিনেত্রী। কৃতি শ্যানন ‘মিমি’ ছবিতে  দুর্দান্ত অভিনয়ের জন্য কিছুদিন আগেই জাতীয় পুরস্কারও পেয়েছেন কৃতি। অনেকের মতে, তিনি বলিউডের  সবচেয়ে বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘দো পাত্তি’ সিনেমায়। পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী। ২০১৫ সালে রোহিত শেঠির ‘দিলওয়ালে’র পর এই সিনেমায় ফের একসঙ্গে কাজ করেছেন কাজল ও কৃতি। ২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক