কথায় আছে, শিল্পী ও শিল্পের কোনও আলাদা দেশ হয় না। দেশে দেশে যত দ্বন্দ্ব, সংঘাতই থাকুক না কেন, শিল্প ও শিল্পী থাকেন এসবের ঊর্ধ্বে। সেটির আরও একবার প্রমাণ দিলেন হানি সিং ও আতিফ আসলাম।
ভারতীয় সংগীতশিল্পী হানি সিং সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের সাথে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাদের দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিতে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে হানি লিখেছেন, ‘বর্ডারলেস ব্রাদার্স’।
দেশের সীমানা যে শিল্পীদের এক হতে কোনও বাঁধা হতে পারে না, হানি সিং আসলে সেটাই বোঝাতে চেয়েছেন।
গত মাসে হানি নিশ্চিত করেছেন যে, তিনি একটি সম্পর্কে রয়েছেন। তিনি বেশ গর্ব নিয়ে বলেন যে, তিনি প্রেমের জন্য পাগল একজন মানুষ। তিনি বলেন, ‘আমি চরম পাগলামি করেছি। মানে, আমি আমার জীবনের সবচেয়ে গ্রুত্বপূর্ণ একটি পাগলামি করেছি আর তা হলো- আমি একটি সম্পর্কের মধ্যে আছি।’
তিনি শেয়ার করেছেন যে, স্পটলাইটে থেকে প্রেম খুঁজে পাওয়া কঠিন। কেউ একজন তার সাথে সত্যিকারের প্রেমে আছে কিনা বা কেবল তার খ্যাতির প্রতি আকৃষ্ট কিনা তা জানা কঠিন হয়ে পড়ে।
হানি সিং তার চার্ট-টপিং হিট যেমন ‘আংরেজি বিট’, ‘দেশি কালাকার’, ‘লুঙ্গি ডান্স’, ‘ব্লু আইস’, ‘মাখনা’, ‘হাই হিল’, ‘হায় মেরা দিল’, ‘মিলিয়নেয়ার’ গানের জন্য বেশি জনপ্রিয়।
অন্যদিকে, আতিফ আসলাম পাকিস্তান ও ভারত উভয় দেশেই অসংখ্য গান গেয়েছেন। তিনি ২০০০ সালের দিকে তার সঙ্গীত জীবন শুরু করেন। তার প্রথম অ্যালবাম ছিল ‘জল পরী’।
২০০৫ সালে ইমরান হাশমি অভিনীত ‘জেহের’ সিনেমায় ‘ওহ লামহে’ গানের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আতিফ আসলাম। এরপর ‘তেরে বিন’, ‘বাস এক পাল’, ‘পিয়া ও রে পিয়া’, ‘বি ইন্তেহান’, ‘জিনা জিনা’, ‘ও সাথী’সহ অসংখ্য হিট গান উপহার দিয়েছেন।
সূত্র: এনডি টিভি




