ছেলের সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়!

বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ১৮:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:১৫

ছেলে ফারহান আখতারের সাথে দেখা করতে বাবা জাভেদ আখতারকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়! এই খবর জানিয়েছেন খোদ জাভেদ আখতার।

সম্প্রতি জাভেদ তার পরিবার নিয়ে খোলামেলা আলোচনায় এই সত্য সামনে এনেছেন। 

জাভেদ আখতার ভারতীয় সিনেমার জগতে বিখ্যাত একজন লেখক। তিনি সবসময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি যৌথ পরিবার ব্যবস্থা সম্পর্কে তার অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। যৌথ পরিবারের সুবিধা-অসুবিধা সম্পর্কে তিনি কথা বলেন অকপটে। ছেলের সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়! সেইসাথে উঠে আসে ছেলে ফারহানের সাথে তার সম্পর্ক নিয়ে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাভেদ বলেন, এমনও দিন আছে, ছেলে ফারহানের সাথে দেখা করতে তাকে ৩-৫ দিন আগে সময় ঠিক করতে হয়।

জায়েদি চ্যানেলে প্রচারিত হওয়া এই সাক্ষাৎকারটি নেওয়া হয় আমারিকায়। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো, ছেলে ফারহানকে তিনি মার্কিন সফরে কেনো সাথে পাননি?

যার উত্তরে এই প্রবীণ লেখক বলেন, “আমি যখন এখানে আসি, তখন কিছু লোক আমাকে জিজ্ঞাসা করেছিলো   'তুমি ফারহানকে তোমার সাথে নিচ্ছো না কেনো?'  আমি বলেছিলাম, ‘তার এতো সময় কই? তার সাথে দেখা  করার আগে তাকে ফোন করতে হবে অথবা সে আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে, আমরা কখন দেখা করতে পারবো? সাধারণত, আমরা ৩-৫ দিন পর একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করি। আসলেই এমন হয়। জীবন এমনই।” ফারহান আখতার ও জাভেদ আখতার অবশ্য জাভেদ মনে করেন, এটাই হওয়া উচিত। না হলে তিনি তার সন্তানের প্রতি অতিরিক্ত প্রভাব দেখাবেন যেটি খুবই অস্বাভাবিক।

এরপর পরিবার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার খুব ছোট পরিবার। এক ছেলে (ফারফান আখতার), এক মেয়ে (জোয়া আখতার), আমি ও শাবানা (স্ত্রী)। কেবল আমি এবং শাবানা একসাথে থাকি। আমার ছেলে-মেয়ের আলাদা আলাদা বাড়ি আছে।’ একই ফ্রেমে হানি ইরানি, ফারহান আখতার, জোয়া আখতার, জাভেদ আখতার ও শাবানা আজমী বলা প্রয়োজন, ফারহান আখতার ও জোয়া আখতার উভয়ই জাভেদ আখতারের প্রাক্তন স্ত্রী হানি ইরানির সন্তান। দু'জনেই সিনেমা জগতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ।   

উল্লেখ্য, ফারহান আখতার একাধারে একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক, লেখক এবং গায়ক। অন্যদিকে,  বলিউডের বিখ্যাত নির্মাতাদের একজন জোয়া আখতার।

সূত্র: এনডি টিভি  

 

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান