চিরকালের সেরা বন্ধুকে বিয়ে করলেন দর্শন

বিনোদন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:২১

ভারতীয় সুদর্শন পুরুষ কণ্ঠশিল্পীদের মধ্যে দর্শন রাওয়াল অন্যতম। সেই কিনা কোটি তরুণীর মন ভেঙে সারা জীবনের জন্য একজনকে দিলেন মন। রীতিমতো ধুমধাম করে দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়াকে বিয়ে করেছেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সংগীতশিল্পী নিজেই। ধারাল সুরেলিয়া ও দর্শন রাওয়াল ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’

বলা প্রয়োজন, ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর পরিচিতি লাভ করেন দর্শন রাওয়াল। ধারাল সুরেলিয়া ও দর্শন রাওয়াল এরপর ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন তিনি। জনপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ ও অন্যান্য।

বলিউড ছাড়াও গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল নিয়মিত কণ্ঠ দিয়ে থাকেন। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সমান দক্ষতা তার। ধারাল সুরেলিয়া ও দর্শন রাওয়াল উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন দর্শন।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান