প্রথমবারের মতো জুটিবেঁধে কাজ করেছেন শহীদ কাপুর ও দক্ষিনী নায়িকা পূজা হেগড়ে। সিনেমার নাম ‘দেবা’। সিনেমাটি পরিচালনা করেছেন মালয়ালাম পরিচালক রোশন আন্দ্রেউস।
সম্প্রতি এই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সবাই ট্রেলারটির বেশ প্রশংসা করেছেন। এরইমধ্যে শহীদ কাপুর পুরোদমে সিনেমার প্রচারণাও শুরু করেছেন। সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি পূজা হেগড়ের প্রশংসা করেন।
শহীদ বলেন, ‘তিনি যেখানে আছেন সেখানে থাকার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমি এটাকে খুব শ্রদ্ধার চোখে দেখি। সবাই এটা করতে পারে না। তাই আমি তার জন্য কৃতজ্ঞ। এছাড়াও তিনি যেভাবে নাচেন, তা খুবই মনোমুগ্ধকর। আমি তার নাচ দারুণ উপভোগ করি।’
পূজা হেগড়ে দক্ষিণ চলচ্চিত্র জগতে একটি সুপ্রতিষ্ঠিত নাম। তিনি ২০১৬ সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘মাহেঞ্জোদারো’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করন হৃতিক রোশন।
‘দেবা’ সিনেমায় শহীদ কাপুর একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে পূজা হেগড়েকে দেখা যাবে ‘দিয়া’ নামে একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়।
সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৩১ জানুয়ারী।
সূত্র: এনডি টিভি




