নিউইয়র্ক বিমানবন্দরে নীলকে আটকে রাখা হয়

বিনোদন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯

বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশের সিনেমার সংখ্যা হাতে গোনা। পাননি তেমন কোনও সাফল্য। নিউইয়র্ক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ করেছেন নীল।

তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিলেন। ভারতীয় পাসপোর্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। অভিনেতা যে ভারতীয় সেটাই বিশ্বাস করতে পারেননি মার্কিন অফিসাররা। নীল নিতিন মুকেশ ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নীল জানান, ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও অভিবাসন কর্মকর্তারা মানতে রাজি ছিলেন না তিনি ভারতীয়।

ঘটনার বর্ণনা করে নীল বলেন, “আমি যখন ‘নিউইয়র্ক’ সিনেমাটি করছিলাম সেই সময়ই আমাকে নিউইয়র্ক বিমানবন্দরে আটক করা হয়েছিলো। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিলো যে আমি ভারতীয়। আমার কাছে ভারতীয় পাসপোর্ট  ছিল, তবুও। এমনকি তারা আমাকে কোনও উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি।” নীল নিতিন মুকেশ অভিনেতার কথায়, জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নীল শেয়ার করেছেন যে তার পরিচয় স্পষ্ট করার অনুমতি দেওয়ার আগে তাকে প্রায় চার ঘন্টা আটকে রাখা হয়েছিলো।

‘নিউইয়র্ক’ সিনেমাটি মুক্তি পায় ২০০৯ সালে। এই সিনেমায় নীলের সঙ্গে আরও অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও জন আব্রাহাম। নীল নিতিন মুকেশ উল্লেখ্য, সম্প্রতি নীলকে জি ফাইভের অ্যাকশন কমেডি ‘হিসাব বারাবার’ সিনেমায় দেখা গেছে। অশ্বিনী ধীর পরিচালিত এই সিনেমায় আর মাধবনের পাশাপাশি অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই, ফয়জল রশিদ প্রমূখ।

সূত্র হিন্দুস্তান টাইমস

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক