পাকিস্তানি অভিনেত্রীকে জাভেদ আখতারের জবাব

‘শাবানা এবং আমি তো রাস্তায় ঘুমাই’

বিনোদন ডেস্ক
৩১ মে ২০২৫, ১৩:২৮আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৪:৩৩

কাশ্মীরের পেহেলগাম হত্যার জের ধরে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযান পরিচালনা করে ভারত। এই ঘটনায় দুই দেশের সাধারণ মানুষের ওপর তো বটেই, প্রভাব পড়েছে শোবিজ তারকাদের মনেও।

ভারতে যেসব পাকিস্তানি তারকা কাজ করতেন এতদিন, তারা এই হামলার তীব্র নিন্দা জানান। এমনকি এই হামলাকে ভারতের কাপুরুষোচিত আচরণ বলেও মন্তব্য করেন।

এই ঘটনার জেরে এক পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারি দাবি করে বসেন, ভারতে গীতিকবি জাভেদ আখতারকে কেউ বাড়ি ভাড়া দেয় না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন। এমনকি তিনি ওই পাকিস্তানি অভিনেত্রীকে কটাক্ষ করে বলেন, ‘হ্যাঁ, শাবানা আজমি এবং আমি তো রাস্তায় ঘুমাই!’

জাভেদ আখতার এ সময় বলেন, “এই পাকিস্তানি অভিনেত্রী, বুশরা আনসারি, তিনি প্রায়ই আমার সম্পর্কে কথা বলেন। তিনি একবার আমাকে চুপ থাকার পরামর্শ দিয়েছিলেন। তিনি একবার বলেছিলেন, ‘নাসিরউদ্দিন শাহ চুপ থাকেন, আপনারও উচিত চুপ থাকা।’ তার কাছে আমার প্রশ্ন হলো, তিনি কে যে, আমাকে কখন কথা বলতে হবে, কখন কথা বলতে হবে না তা বলার? কে আপনাকে এই অধিকার দিয়েছে এবং কেন আপনি আশা করেন যে, আমি আপনার পরামর্শ নেবো?”

তিনি আরও বলেন, ‘আমাদের অভ্যন্তরীণভাবে (ভারতের কথা উল্লেখ করে) অনেক সমস্যা থাকতে পারে। কিন্তু যদি কেউ বাইরের লোক মন্তব্য করতে আসে, তখন মানতে পারি না। আমি একজন ভারতীয়, তারা কেন এটা ভুলে যায়? আমি চুপ করে থাকবো না!’

জাভেদ আখতার একটি পুরনো ঘটনার কথা স্মরণ করে বলেন, ‘প্রায় ২৫ বছর আগে, শাবানা একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন। কিন্তু দালাল বলেছিলেন যে, মালিক তার বাড়ি কোনও মুসলিমের কাছে বিক্রি করবেন না। আসল ঘটনা হলো, তিনি তা করেছিলেন কারণ তার বাবা-মা সিন্ধুতে থাকতেন, যেখানে এই পাকিস্তানিরা তাদের তাড়িয়ে দিয়েছিল। এটা এত বড় এবং গভীর ক্ষত যে, ঐ মালিকের প্রতিক্রিয়ার মতোই অন্যরাও প্রতিক্রিয়া জানাবে। সেই দিন, শাবানাকে ফ্ল্যাট না দিতে চাওয়া তার মুসলিম হওয়ার কারণে নয়। বরং কারণ ছিল তার বাবা-মা যা সহ্য করেছেন তার জন্য মালিক তার প্রতিশোধ অন্য কোথাও কারোর ওপর নিচ্ছেন। এটা স্বাভবিক ঘটনা। এমনটা আমি বা আপনিও করতে পারি।’

শুধু তাই নয়, তাকে চুপ থাকতে বলা বা এমন মন্তব্য করার আগে তাদের নিজেদের কৃতকর্মের দিকে নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এই গীতিকবি।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প