‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৭:০৬আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৮:৩১

‘হেরাফেরি ৩’-এ থাকবেন না পরেশ রাওয়াল ওরফে ‘বাবু রাও’, এই খবর শোনার পর অনেকের মন খারাপ হয়েছিল। তবে এবার এলো তাদের জন্য সুখবর। চেনা চরিত্রেই ফিরতে চলেছেন পরেশ রাওয়াল। অর্থাৎ, ছবির তৃতীয় কিস্তিতে থাকছেন ‘বাবু রাও’। আর খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।

পরেশ রাওয়ালের এই ঘোষণাতে উৎফুল্ল তার ভক্তরা। এমনকি সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রযোজকেরাও।

নিজের ভালোবাসার পরিবারে ফিরতে পেরে খুশি এই অভিনেতাও। তিনি বলেন, ‘পরিবারের সাথে ফিরে আসতে পেরে আমি খুশি। ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং শ্রদ্ধায় আমি বিনীত ও কৃতজ্ঞ।’ ‘হেরাফেরি ৩’ সিনেমায় পরেশ রাওয়ালের সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি এ কথা সবার জানা,কিছু মতপার্থক্যের কারণে ছবিটি ছেড়ে দিয়েছিলেন পরেশ রাওয়াল। এ বিষয়ে এই প্রবীণ অভিনেতা জানিয়েছেন যে, তিনি অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাকে ১৫ শতাংশ সুদসহ ১১ লক্ষ টাকা ফেরত দিয়েছেন, যার ফলে বিষয়টি মিটে গেছে।

সম্প্রতি একটি পডকাস্টে পরেশ রাওয়াল এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এখন আর কোনও বিতর্ক নেই। আমি বিশ্বাস করি যে, মানুষ যখন কোনও কিছুকে এত বেশি ভালোবাসে, তখন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। দর্শকরা আপনাকে এত প্রশংসা করেছেন। আপনি জিনিসগুলিকে হালকাভাবে নিতে পারেন না। এটাকে সম্মান করা উচিত। তাই, আমার মতামত ছিল যে, সবাই একসাথে আবার একটি ভালো কাজ করি। অন্য কিছু নয়। এখন সব ঠিক হয়ে গেছে।’

বলা প্রয়োজন, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি ২০০০ সালে শুরু হয়েছিল এবং ২০০৬ সালে এর সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’ মুক্তি পায়। এই সিনেমায় অভিনয় করেন অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল।

উল্লেখ্য, প্রিয়দর্শন পরিচালিত, ‘হেরা ফেরি ৩’-এর কাজ শেষ হবে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৭ সালে।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প