ভিকির কাছে যা শিখতে চান তৃপ্তি 

বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৬:০৩আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৭:৩২

রণবীর কাপুরের বিপরীতে, সন্দীপ রেড্ডি বঙ্গের ‘অ্যানিমেল’ সিনেমার দারুণ সাফল্যের পর থেকে তৃপ্তি দিমরি একের পর এক সাফল্যের দেখা পাচ্ছেন। সম্প্রতি, প্রভাসের বিপরীতে বঙ্গের ‘স্পিরিট’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের পরিবর্তে তাকে কাস্ট করা হয়েছে। এ নিয়ে বেশ আলোচনায় আছেন তৃপ্তি।

এদিকে, সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ‘ধড়ক ২’ সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে এই সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। প্রচারণার সময় এক সাক্ষাৎকারে তিনি তার ‘ব্যাড নিউজ’র সহ-অভিনেতা ভিকি কৌশল সম্পর্কে কথা বলেন। ভিকি কৌশল ও তৃপ্তি দিমড়ি তৃপ্তিকে প্রশ্ন করা হয়, একজন অভিনেতা হিসেবে তিনি ভিকি কৌশলের কাছ থেকে কোন জিনিসটি শিখতে চান। এই প্রশ্নে তৃপ্তি বলেন, ‘ভিকি খুব, খুব মিষ্টি এবং খুব প্রতিভাবান একজন মানুষ। তিনি ভীষণ নম্র। সবচেয়ে বড় কথা, তিনি প্রচন্ড ধৈর্যশীল। আমি তার কাছ থেকে ধৈর্য ধারণ করা শিখতে চাই।’

তিনি আরও বলেন, ‘তিনি (ভিকি)একটি কথাও না বলে ২৪ ঘন্টা কাজ করতে পারেন। তিনি খুব ভালো। একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কোনও অভিযোগ ছাড়াই কীভাবে কাজ করে যাও?’ তৃপ্তি দিমড়ি এই অভিনেত্রী এরপর বলেন, ‘জীবনে ভিকির এমন ধৈর্যই আমি সবসময় চেয়েছিলাম। এটি আমাকে অনেক কিছুর উত্তর দিয়েছে। আমার মনে হয়, আমি তার কাছ থেকে সেই ধৈর্যই চাইব।’

বলা প্রয়োজন, ‘ব্যাড নিউজ’ সিনেমায় তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নেহা ধুপিয়া।

/সিবি/
সম্পর্কিত
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
সিনেমা মুক্তির আগে মন্দিরে কী চাইলেন ভিকি-রাশমিকা?  
সিনেমা মুক্তির আগে মন্দিরে কী চাইলেন ভিকি-রাশমিকা?  
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি