রাশমিকা মান্দানা এবং বিজয় দেবারকোন্ডা লুকিয়ে লুকিয়ে প্রেম করেন, বলিউডে রটনা এমনটাই। সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও বিভিন্ন সময়ে তারা একে অপরের তুমুল প্রশংসা করেন। এই যেমন আবারও কথিত প্রেমিক বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ শ্রীভল্লি খ্যাত অভিনেত্রী।
২৭ জুলাই মুক্তি পেয়েছে বিজয় দেবারকোন্ডা অভিনীত সিনেমা ‘কিংডম’-এর ট্রেলার। ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত এটি নিয়ে। বিজয়ের প্রশংসায় যেন পঞ্চমুখ সবাই। শুধু তাই নয়, ‘কিংডম’-এর ট্রেলারে বিজয়কে দেখে রাশমিকা চূড়ান্ত বিস্মিত, মুগ্ধ।
ইনস্টাগ্রামে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিজয়ের অভিনয় দক্ষতার ৫০ ভাগও যদি অর্জন করতে পারতেন।
পোস্টে ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘ওহহহহ! কী অসাধারণ ট্রেলার এটা! রীতিমত পাগলামি! আহ! এই অসাধারণ ট্রেলার দেখার পর আরও ৪ দিন অপেক্ষা করতে হবে, ঠিক না। বিজয়, আমি তোমাকে সবসময় বলি-তুমি অসাধারণ! একেবারে অন্য কিছু! আমি চাই একদিন তোমার অভিনয়ের ৫০ ভাগও যদি পারফর্ম করতে পারি! তুমি...তুমি অন্যরকম!’
এই অভিনেত্রী ‘কিংডম’-এর ট্রেলারটি শেয়ার করে আরও লিখেছেন, ‘আমি ৩১ তারিখের জন্য অপেক্ষা করতে পারছি না! আমরা আগুন দেখতে পাচ্ছি! তোমরা কেমন সিনেমা বানিয়েছ, তা দেখার জন্য খুবই উদগ্রীব হয়ে আছি।’
উল্লেখ্য, ৩১শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গৌতম তিন্নানুরি পরিচালিত সিনেমা ‘কিংডম’।
সূত্র: এনডিটিভি




