‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের

বিনোদন ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৯:৫০আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৯:৫০

মুক্তির পর থেকেই দর্শকে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে চলছে বিজয় অভিনীত জন নায়গন। তবে ছবিটির প্রদর্শনী ঘিরে চেন্নাইয়ে তৈরি হয়েছে অপ্রত্যাশিত বিতর্ক। ‘এ-রেটেড’ এই সিনেমা দেখতে শিশুদের উপস্থিতি ধরা পড়ায় কয়েকটি প্রদর্শনী মাঝপথে বন্ধ, বিলম্বিত কিংবা সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) প্রদত্ত ‘এ’ রেটিংয়ের অর্থ হলো— এটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্যই কেবল সিনেমাটি প্রকাশ্যে প্রদর্শনের অনুমতি রয়েছে। 

জন নায়গন ছবিতে গ্রাফিক সহিংসতার পাশাপাশি যৌন নিপীড়নের চিত্রায়ণ এবং এক শিশুর ওপর নির্যাতনের একটি দৃশ্য রয়েছে।

এ ধরনের একটি ঘটনা ঘটে অ্যাম্পা মলের পিভিআর সিনেমাসে সকাল ৯টা ২৫ মিনিটের প্রদর্শনীতে। একাধিক পরিবার শিশুদের নিয়ে এ-রেটেড সিনেমাটি দেখতে এসেছে— এমন তথ্য পেয়ে পুলিশ প্রেক্ষাগৃহে প্রবেশ করে।

এক দর্শকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অভিভাবক ও শিশুদের হল থেকে বের করে দেওয়ার সময় প্রায় এক ঘণ্টা সিনেমার প্রদর্শনী বন্ধ ছিল।

ওই দর্শক জানান, প্রদর্শনী বন্ধ থাকার সময় হল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে দর্শকরা বিভ্রান্তিতে পড়েন। পরে থিয়েটার কর্তৃপক্ষ টিকিটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দেয় এবং পরিবারগুলো হল ছাড়ার পর আবার সিনেমার প্রদর্শনী শুরু হয়। ওই দর্শকের মতে, দর্শক ব্যবস্থাপনা আরও ভালো হলে এই বিভ্রান্তি এড়ানো যেত।

জন নায়গন ছবিটি একাধিক পরিবর্তনের পর ‘এ’ সনদ পেয়েছে। নির্মাতাদের বিজয়ের রাজনৈতিক দল তামিঝাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর উল্লেখ বাদ দিতে, কয়েকটি সংলাপ পরিবর্তন করতে এবং সহিংস দৃশ্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছিল।

ছবিটির প্রযোজক ভেঙ্কট কে নারায়ণা সনদ প্রদান নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, কন্যাশিশুর ক্ষমতায়ন নিয়ে ছবিটির মূল বার্তা পরিবারগুলোর কাছেও পৌঁছানো উচিত ছিল।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের ‘এ’ রেটিং অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের জন্য ছবিটি প্রদর্শনের অনুমতি নেই। যদিও ছোট শহরের একক প্রেক্ষাগৃহগুলো এ ক্ষেত্রে কিছুটা শিথিল বলে জানা যায়, চেন্নাইয়ের মাল্টিপ্লেক্সগুলো নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করছে।

এইচ বিনোথ পরিচালিত জন নায়গন ছবিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয় তার চলচ্চিত্রজীবনের শেষ অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিথা বাইজু, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও গৌতম বাসুদেব মেনন। 

/ইউএস/ 
সম্পর্কিত
থালাপতি বিজয়ের সিনেমায় বড় ধস, আয় নামলো অর্ধেকে
থালাপতি বিজয়ের সিনেমায় বড় ধস, আয় নামলো অর্ধেকে
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
রাহুল গান্ধীকে নিয়ে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, দুঃসহ অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি
বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, দুঃসহ অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি
কেন সুর আগে পৌঁছে যায়, পরে আসে গানের কথা
কেন সুর আগে পৌঁছে যায়, পরে আসে গানের কথা
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
মুক্তির চতুর্থ দিনেই একশ’ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’
মুক্তির চতুর্থ দিনেই একশ’ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’