কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে

বিনোদন ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:০০

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ব্যক্তিত্বে মুগ্ধ সকলেই। তার মিষ্টি কথায় অনেকেরই মন ছুঁয়ে যায়। কিন্তু সেই দীপিকাই নাকি একটা সময়ে গালাগালি করেছেন। এমনকি বারান্দায় দাঁড়িয়েই জোরে জোরে গালাগাল করতে দেখা যায় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া।

তিনি বলেন, ‘‘ঘটনাটি ‘রামলীলা’ সিনেমার সময়ের। শুটিংয়ের আগে দীপিকাকে চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। সেখানেই দীপিকার সঙ্গে আমার (জয়তী) সাত দিন চার ঘণ্টা করে ওয়ার্কশপের কথা ছিল। সঞ্জয় সে সময় আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে করে হোক এই ওয়ার্কশপের সময়ে দীপিকাকে তার খোলস থেকে বের করে আনতে।’’

জয়তী বলেন, ‘ক্যামেরার সামনে যেন কোনও সংকোচ না থাকে এবং চরিত্রে পুরোপুরি ঢুকে যেতে পারেন সে কারণে ‘গালাগালি’ অনুশীলন করানো হয়েছিল তাকে।’

তিনি আরও বলেন, ‘‘আমি নিজেও খুব একটা গালাগাল দিতে পারি না। তবু প্রথমে আমাকেই গালাগাল দিয়ে দেখাতে হয়েছিল যাতে কী করতে হবে, সেটা দীপিকা বুঝতে পারে।’

তবে যেভাবে সবটা হয়েছিল, রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছিলেন সকলে। অফিসের নিচে একজন খাবার বিক্রেতা বসতেন। দীপিকাকে নির্দেশ দেওয়া হয়েছিল বারান্দায় দাঁড়িয়েই জোরে জোরে গালাগাল দিতে হবে, নীচের দিকে না তাকিয়ে। যেমন কথা তেমন কাজ। এর পরেই গালাগাল দিতে শুরু করলেন দীপিকা।

জয়তীর ভাষ্য, ‘‘দরজা খুলে দাঁড়িয়ে একের পর এক গালাগাল দিতে থাকেন দীপিকা। আমি থামতে বললেও ও কিছুতেই চুপ করছে না। এমন সব গালাগাল দিল, যা কখনও শুনিনি। যা মুখে এসেছে, সব যেন উগরে দিলো। আমার মুখ থেকেও যেন মুহূর্তে বেরিয়ে এল ‘বাহ’ দারুণ।’’

 

 

 

/এনআই/
সম্পর্কিত
ফিরছেন দীপিকা…
ফিরছেন দীপিকা…
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন
অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
বিনোদন বিভাগের সর্বশেষ
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা