প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি

বিনোদন ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ০৮:০০আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:০০

ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউডের অনেক নারী তারকাদের সম্পর্কের কথা প্রায় শোনা যায়। কেউ সেই সম্পর্কের কথা প্রকাশ করেন, কারও সম্পর্ক গুঞ্জনের মধ্যেই থাকে। ১৫ বছর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি’র সঙ্গে বলিউড অভিনেত্রী প্রীতিরও প্রেমের খবর ছড়ায়।

সে সময় সম্পর্কের গুঞ্জন এতটাই বেড়ে গিয়েছিল যে, প্রীতিকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে হয়েছিল।

প্রীতি ও ব্রেট লি’র পুরনো সেই প্রেমের খবর আবারও শিরোনামে এসেছে। এত বছর পর সেই পুরনো গুঞ্জন নিয়ে মুখ খুলে স্পষ্ট উত্তর দিয়েছেন ব্রেট লি।

তার দাবি, বলিউডের কোনও অভিনেত্রীর সঙ্গেই তার কখনও প্রেমের সম্পর্ক ছিল না।

আইপিএলের শুরু থেকেই লি ছিলেন অন্যতম পরিচিত বিদেশি ক্রিকেটার। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে  পথচলা শুরু করার পর কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন তিনি। সেই সময় পাঞ্জাব দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রীতি। ফলে দুজনের বন্ধুত্বকে ঘিরেই তৈরি হয়েছিল সম্পর্কের গুঞ্জন।

সম্প্রতি ‘বম্বে টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে সেই জল্পনা প্রসঙ্গে ব্রেট লি বলেন, ‘‘প্রীতি এবং আমি খুব ভালো বন্ধু। ও অত্যন্ত বুদ্ধিমতী। ওর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।’’

পুরনো গুঞ্জন নিয়ে মানুষের নানা মন্তব্য তাকে কখনও বিশেষ বিচলিত করেনি বলেও জানিয়েছেন লি। তার কথায়, ‘‘মানুষ যা খুশি অনুমান করতে পারে। কিন্তু আমি কখনও সেটিকে নিজের ওপর প্রভাব ফেলতে দিইনি। কারণ আমি সত্যিটা জানতাম।’’

এদিকে সময়ের সঙ্গে প্রীতি ও ব্রেট লি দুজনের জীবনই সম্পূর্ণ আলাদাভাবে এগিয়েছে। ২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন অভিনেত্রী।

অন্যদিকে, দুই দশকের ক্রিকেটজীবনের পর ২০১৫ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্টে ৩১০ এবং ২২১টি ওয়ানডেতে ৩৮০টি উইকেট রয়েছে তার ঝুলিতে।

/এনআই/
সম্পর্কিত
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
বিসিবির সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো, এলো আরও যেসব সিদ্ধান্ত
বিসিবির সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো, এলো আরও যেসব সিদ্ধান্ত
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
বিনোদন বিভাগের সর্বশেষ
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’
গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’