ঐশ্বরিয়ার ‘ইমেজ নষ্ট’ করতে চেয়েছিলেন সুভাষ ঘাই, কেন

বিনোদন ডেস্ক 
১৪ আগস্ট ২০২৬, ০৮:০০ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৩১

একটা সময় ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব তারকদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পর্দায় তার গ্ল্যামারে বুঁদ ছিল সিনেপ্রেমীরা।

নীল চোখের জাদু আর সৌন্দর্যের ছটায় সিনেপর্দায় যখন তার ম্যাজিক সুপারহিট, তখন এক নামজাদা পরিচালক প্রকাশ্যে জানান, ঐশ্বরিয়ার ইমেজ পুরোপুরি নষ্ট করে দেবেন!

ঘটনাটি ১৯৯৯ সালে ‘তাল’ সিনেমার সময়ের।  এ সিনেমার নির্মাতা সুভাষ ঘাই ঐশ্বরিয়ার ইমেজ নষ্ট করার ‘হুঁশিয়ারি’ বিষয়টি প্রকাশ করলেন।

‘তাল’-এর ২৭ বছর পূর্তিতে সিনেমার কাস্টিং নিয়ে অজানা গল্প শেয়ার করেছেন পরিচালক। তিনি জানান, এ সিনেমায় ঐশ্বরিয়াকে ছকভাঙা ইমেজ পরিবর্তনের কথা বলেছিলেন।

নির্মাতার ভাষ্য, ‘সিনেমার প্রস্তাব দেওয়ার সময়ই বলেছিলাম তোমার গ্ল্যামার-নির্ভর ইমেজকে সম্পূর্ণ বদলে দিতে হবে। কারণ তখন রাই সুন্দরী গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ। কিন্তু, মানসীর জন্য আমি খুঁজছিলাম সম্পূর্ণ এক ভিন্ন নারী।’

স্মৃতিচারণা করে সুভাষ ঘাই বলেন, ‘আমি ওকে বলেছিলাম, তোমার ইমেজটা আমাকে পুরোপুরি নষ্ট করতে হবে। প্রথম এক ঘণ্টায় তোমাকে কোনও মেকআপ করতে হবে না। ও বলেছিল, হ্যাঁ, আপনি যা বলবেন, আমি তাই করবো। আসলে একজন পরিচালক হিসেবে চরিত্রের কথা মাথায় রেখেই এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়।’

/এনআই/
সম্পর্কিত
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া 
যে নেকলেস গলায় পরে কানে ঝলমলে ঐশ্বরিয়া 
বিনোদন বিভাগের সর্বশেষ
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা