বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা

বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৮:০০আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:০০

তোপের মুখে পড়ে অবেশেষে সব মাধ্যম থেকে কৃতি স্যাননের সেই বিতর্কিত বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে সংস্থাটি। একই সঙ্গে বুধবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রাম থেকে বিবৃতি জারি করে বিজ্ঞাপন সংস্থাটি ক্ষমা চায়।

রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হয়ে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

বিজ্ঞাপনে তাকে অফ-হোয়াইট রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে কেপ ও ড্রেপড স্কার্টে দেখা গেছে তাকে। সেখানে কৃতির পোশাকের ধরন দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। ভারতীয় ঐতিহ্যবাহী উৎসবে এই ধরণের আধুনিক পোশাক পরার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে, উৎসবের দিনেও কেন ভারতীয় সংস্কৃতি বজায় রাখা হবে না?

তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ট্রোলিংয়ের শিকার হয়ে নীরব থাকেননি কৃতি শ্যাননও। ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতি স্পষ্ট জানান, কোনও উৎসবের মূল ভাবাবেগ লুকিয়ে থাকে হৃদয়ে, পরনের পোশাকে নয়।

কৃতি লেখেন, ‘আমরা নারীদের কী পরা উচিত তা নিয়ে কথা বলা কবে বন্ধ করবো? যুগের সঙ্গে সঙ্গে ফ্যাশনের বদল ঘটেছে, কিন্তু এখনও একজন নারী তার সংস্কৃতিকে কতটা সম্মান করেন তা মাপা হয় তার জামার নেকলাইন দেখে! সংস্কৃতি আর ঐতিহ্য থাকে হৃদয়ে, জামার গলার মাপে নয়।’

তিনি আরও যোগ করেন, রাখি বন্ধন হল ভালোবাসার সম্পর্ক ও সুরক্ষার অঙ্গীকার। তিনি ও তার বোনও একে অপরকে রাখি বাঁধেন এবং তাদের এই ভালোবাসা পোষ্য কুকুরের জন্যও সমভাবে প্রযোজ্য, কারণ তারাও পরিবারেরই অংশ।

/এনআই/
সম্পর্কিত
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
আল্লু অর্জুনকে ক্ষমা চাইতে বললেন নেটিজেন
আল্লু অর্জুনকে ক্ষমা চাইতে বললেন নেটিজেন
বিনোদন বিভাগের সর্বশেষ
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
২৩ বছর পর ক্যামেরার সামনে এসে ‘রাজ’-এর নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’ 
২৩ বছর পর ক্যামেরার সামনে এসে ‘রাজ’-এর নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’