ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৩ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:২৩

বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিন মানেই তার মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ, শাহরুখ…’ গগনভেদী চিৎকার! মান্নাতের সিংহদুয়ারের সামনে চেনা দৃশ্য বাদশার দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ।

তবে এবার শাহরুখ অনুরাগীদের জন্য দুঃসংবাদ। কারণ এবার জন্মদিনে ‘বাদশাহীন’ থাকতে হচ্ছে মান্নাতকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, জন্মদিনের আগেই দেশ ছাড়ছেন কিং খান। কিন্তু কেন?

কিং খানের দীর্ঘদিনের রীতিতে ছেদ পড়তে চলেছে। কারণ শাহরুখের টিমের তরফে ‘এসআরকে ডে’র অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, টিমের তরফে প্রত্যেক ফ্যান ক্লাবকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ২ নভেম্বর মানেই অনুরাগীদের কাছে ‘এসআরকে ডে’। প্রতিবার এই বিশেষ দিনে বাদশার একঝলক পাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তের ‘জাবরা ফ্যান’রা ভিড় জমান মান্নাতের সামনে। শাহরুখও অনুরাগীদের আশাহত করেন না। দুপুর-সন্ধ্যা হোক বা রাত বারোটা, শত ব্যস্ততার মাঝেও ভক্তদের জন্য একটিবার মান্নাতের ছাদে ওঠেন তিনি।

বলিউড সূত্রে খবর, এই সময়টায় ‘কিং’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে থাকবেন শাহরুখ। জানা গিয়েছে, জন্মদিনেও কাজ থেকে বিরতি নেননি তিনি। বরং লন্ডনে হাইভোল্টেজ এক গানের দৃশ্যের শুটিং করবেন ২ নভেম্বর। যে গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে কারিনা কাপুর খানকেও।

আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে বাদশার বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘কিং’। তাই কোনওমতেই এখন সময় নষ্ট করতে নারাজ শাহরুখ। এ কারণে নিজের জন্মদিনেও শুটিং থেকে ছুটি নেননি তিনি।

/এনআই/
সম্পর্কিত
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের জন্মদিনে বড় চমক, সামনে এলো নতুন খবর
শাহরুখের জন্মদিনে বড় চমক, সামনে এলো নতুন খবর
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
তারকাদের পারিশ্রমিক নিয়ে বোম্বে হাইকোর্টের কড়া বার্তা, দিয়া মির্জা বললেন, ‘কখনও টাকা নিইনি’
তারকাদের পারিশ্রমিক নিয়ে বোম্বে হাইকোর্টের কড়া বার্তা, দিয়া মির্জা বললেন, ‘কখনও টাকা নিইনি’
চুপিসারে শুটিংয়ে মেহজাবীন, দেখা যাবে কোন সিনেমায়
চুপিসারে শুটিংয়ে মেহজাবীন, দেখা যাবে কোন সিনেমায়
‘শোবিজ শুধু টিআরপি চায়’, কেন এমন মন্তব্য ন্যানসির?
‘শোবিজ শুধু টিআরপি চায়’, কেন এমন মন্তব্য ন্যানসির?
স্টুডিওর মেঝে পরিষ্কার, শৌচাগার থেকে বমি সরানো—নায়িকা হওয়ার আগে আর কী করতেন রাভিনা
স্টুডিওর মেঝে পরিষ্কার, শৌচাগার থেকে বমি সরানো—নায়িকা হওয়ার আগে আর কী করতেন রাভিনা