২০ বছর আগে কেন ‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ান সালমান, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০

‘রামায়ণ’ ছবির বাজেট ও ভিএফএক্স নিয়ে অতিরিক্ত আলোচনার সমালোচনা করেছেন বলিউড অভিনেতা সালমান খান। তার মতে, ছবিটি কত টাকা খরচ করে নির্মিত হয়েছে কিংবা এর ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) কতটা উন্নত, সেসবের চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত এর চরিত্র ও মূল গল্পের।

সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘মাতৃভূমি’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সালমান খানের আসন্ন ছবি ‘মাতৃভূমি’র ট্রেলার প্রকাশ করা হয়। সেখানে অভিনেতা বলেন, ‘আমার মনে হয়, রামায়ণ নিয়ে আলোচনা হওয়া উচিত রামায়ণকে ঘিরেই, এর ভিএফএক্স কিংবা নির্মাণব্যয় নিয়ে নয়। ৪ হাজার কোটি রুপি খরচ, ভিএফএক্স—এসব নিয়ে যে আলোচনা চলছে, তা আমার কাছে ঠিক মনে হয় না। রামায়ণ নিয়ে আলোচনা হওয়া উচিত এর চরিত্রগুলোকে কেন্দ্র করে—রাম, রাবণ, সীতা এবং এর ধর্মীয় গ্রন্থের বিষয়বস্তু নিয়ে।’

এদিকে ভগবান রামের গুণাবলির সঙ্গে নিজের নতুন ছবির চরিত্রের মিলও খুঁজে পেয়েছেন সালমান। ‘রামায়ণ’-এর কাছাকাছি সময়ে তার ছবিটি মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখুন, রামজির মধ্যে কী কী গুণ ছিল? তিনি ছিলেন আদর্শ স্বামী, আদর্শ পুত্র, আদর্শ পিতা, শ্রেষ্ঠ যোদ্ধা এবং আদর্শ ভাই। আমার ছবির চরিত্রটির মধ্যেও এসব গুণ রয়েছে।’

এ সময় নিজের ক্যারিয়ারের পুরোনো একটি ঘটনাও স্মরণ করেন সালমান। প্রায় ২০ বছর আগে ‘রামায়ণ’ চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল তার। তবে ছবিটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি।

সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘২০ বছর আগে আমরা রামায়ণ নিয়ে একটি ছবি করার পরিকল্পনা করেছিলাম। ছবিটি ঘোষণার পর গভীর রাতে আমি ও আমার ভাই একটি জায়গা থেকে বের হচ্ছিলাম। তখন আগের প্রজন্মের সংবাদমাধ্যমের সাংবাদিকেরা আমাদের ছবি তুলেছিলেন। কিন্তু তারা আমাদের দুজনের মাথায় দুটি মুকুট বসিয়ে দিয়েছিলেন (মাথা কাত করার ভঙ্গি করে)। শিরোনাম করেছিলেন, ‘ইনিই আমাদের রাম, আর ইনিই লক্ষ্মণ।’ এরপর আমরা সেখানেই ছবিটির পরিকল্পনা বাদ দিয়ে দিই।’

উল্লেখ্য, সালমান খানের ‘মাতৃভূমি’ ছবিটি ২০২৬ সালের ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় মুক্তির তারিখ পিছিয়ে ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
বিনোদন বিভাগের সর্বশেষ
জেমসসহ সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জেমসসহ সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা