X
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কর্তন সাপেক্ষে ছাড়পত্র পেল ‘পিডিপিকে-টু’

বিনোদন প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০১৫, ২০:৩১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৯
image

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত ছবিটি ছাড়পত্র পেল, এটা খুবই খুশির খবর। কারণ, আমরা চাইনি এমন একটি বড় মাপের ছবি সেন্সর বোর্ডে মাসের পর মাস পড়ে থাকুক। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তি মেনে নিয়েই ছবিটি পুনঃসেন্সরের জন্য জমা দেই। আজ সোমবার সন্ধ্যায় ছাড়পত্র পাই। আশা করছি এ সপ্তাহের মধ্যে ছবিটি মুক্তির দিনক্ষন চূড়ান্ত করতে পারবো।’

 

pdpk 2 সাফি আরও জানান, ক্রিকেট বোর্ডের আপত্তি ছিল ছবির দুটি বিষয়ে। একটি- ছবিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের লগো ব্যাবহার। অন্যটি ক্রিকেট জার্সি পরে ব্যাট হাতে শাকিব খানের মারপিট। ছাড়পত্র পেতে দুটোই ছবি থেকে ফেলে দিতে বাধ্য হয়েছেন পরিচালক। এর আগে চলচ্চিত্র সেন্সর বোর্ডের নির্দেশে ছবিটির নামের বানানেও পরিবর্তন আনা হয়।

pdpk 2

প্রসঙ্গত, গত প্রায় তিনমাস সেন্সর বোর্ডে আটকে ছিল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি- টু’ ছবিটি। সেন্সর বোর্ডের আহ্বানে গত ২৮ অক্টোবর ক্রিকেট বোর্ডের দুই সদস্য ছবিটি দেখে এর বিভিন্ন দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ফ্রেন্ডস মুভিজের ব্যানারে নির্মিত এই সিক্যুয়াল ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন প্রমূখ। এতে শাকিব খান অভিনয় করেন ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে। আর জয়াকে পাওয়া যাবে জনপ্রিয় মডেল চরিত্রে।

‘পিডিপিকে-টু’র আগের ট্রেলার:

 

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান