মা-বাবা হলেন রুহী-মনসুর দম্পতি

বিনোদন প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০১৫, ১৪:০৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৪:১৫

ruhee monsoor ali মডেল রুহী ও নির্মাতা মনসুর লন্ডন থেকে দিলেন খুশির সংবাদ। আলোচিত এ দম্পতির ঘরে এসেছে এ বছরের সেরা উপহার। পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন তারা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় ভোর পৌঁনে চারটায় নবজাতক পৃথিবীর এসেছে। রয়েল লন্ডন হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয়েছে তার। নাম রাখা হয়েছে রুহান মনসুর আলী।
এদিকে বাবা হওয়ার আনন্দটা মনসুর প্রথম প্রকাশ করেন ফেসবুকে। তিনি বলেন, 'এটা ঠিক যেন বড়দিনের ব্রেকিং উপহার। রুহী ও ছেলে দুজনই ভালো আছে। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।'
পরিবারে নতুন ‘আলী সাহেবের’ আগমন সম্পর্কে এ পরিচালক এর আগে বলেছিলেন, ‘জীবন হলো খুশি, আনন্দ ও ভালোবাসার সুন্দর ভ্রমণ। এ ভ্রমণে শুরু হচ্ছে নতুন অধ্যায়।’

বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নির্মাতা মনসুরের পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ ছবিতে অভিনয় করেছিলেন রুহী। সে সূত্রেই তাদের ভালোবাসার আদান প্রদান। এরপর গত বছরের ৩ সেপ্টেম্বর তারা আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন। এ জুটির পরবর্তী ছবির নাম ‘সিনেমা’।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প