আবারও সিয়াম-পূজা জুটি!

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ১৯:৫৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১২:০৯
image

‘পোড়ামন-২’ ও ‘দহন’-এর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে জুটি হিসেবে সমাদৃত হয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। তাদের নিয়ে ‘শান’ ছবি নির্মাণাধীন। এবার পরিকল্পনা চলছে নতুন চলচ্চিত্রের। নাম ‌‘সিকান্দার’।

যার প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল বেঙ্গলের অঙ্গ-প্রতিষ্ঠান আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমানের সঙ্গে।

তিনি জানান, এমন একটি প্রযোজনার প্রস্তুতি চলছে। তবে ব্যস্ততার কথা বলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

চিত্রনায়ক সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। আমি এখনও পাণ্ডুলিপি পড়িনি। গল্প ও পাণ্ডুলিপি পড়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। যদি ইতিবাচক মনে হয়, তাহলে কাজটি করবো। নইলে সিনেমাটি নাও করতে পারি।’

বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, ছবির বিষয়টি চূড়ান্ত। এটি নির্মাণ করছেন নবীন পরিচালক জুবায়ের আলম। গত সপ্তাহেই শিল্পীদের সাইনিং হওয়ার কথা ছিল। আরটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা থাকায় সেটা সম্পন্ন হয়নি। শিগগিরই ছবির সব কলাকুশলীকে পরিচয় করিয়ে দিতে চায় তারা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প