কলকাতায় একদিনের ঝটিকা সফর

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১৫:০০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৮:০৬

ফটোশ্যুটের জন্য কলকাতায় ফারিয়া আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে কলকাতায় উড়ে গেলেন নুসরাত ফারিয়া। মাত্র একদিন কিংবা কয়েক ঘন্টার জন্য। ফিরবেন বুধবার। এই নামমাত্র একদিনের ঝটিকা সফর কেন তা জানালেন ফারিয়া নিজেই।
‘‘কলকাতায় কিছু ফটোশ্যুট হবে, ‘হিরো-৪২০’-এর জন্য। সে কাজেই কয়েক ঘন্টার জন্য যাচ্ছি।’’ ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে বললেন তিনি।
‘হাতে কিছুটা সময় নিয়েই তো সেখানে থাকতে পারতেন।’ এমন কথাতে দুই বাংলার এ চিত্রনায়িকা জানালেন, হাতে সময় খুব কম। তার ভাষ্য, ‘‘দেশে ফিরেই একটি গানের দৃশ্যধারণের জন্য কাজ করতে হবে। এটি একই ছবির গান। এ ছাড়া বাকি সব দৃশ্যধারণ শেষ। এখন ছবিটির মুক্তি পরবর্তী প্রস্তুতি নিয়ে ভাবা হচ্ছে।’’
এদিকে শোনা যাচ্ছে ফারিয়ার বলিউড ছবি ‘গাওয়াহ্: দ্য উইটনেস’ ছবিতে থাকছেন না এমরান হাশমি। এটির পরবর্তে যুক্ত ‘হেইট স্টোরি-৩’ খ্যাত নায়ক করণ সিং গ্রোভার।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ছবির শ্যুটিং শুরুর কথা আছে। তার আগে ৫ ফেব্রুয়ারি চূড়ান্ত চুক্তি হচ্ছেন ছবি সংশ্লিষ্টদের সঙ্গে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প