ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫

দর্শক যেন হলে গিয়ে সিনেমা দেখে: নিরব

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৭:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:১৩

নববর্ষের কবিতায় কিবা বলা যায় আর
যা হয়নি বলা শত সহস্রবার
নতুন বছর আসে, পুরানো বছর পিছু হটে
জানি মোরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জানি বটে...

সেই ১৯১০ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সামনে তাকাতে চায় সবাই। ব্যতিক্রম নয় শোবিজ তারকারা। ২০২৪ সাল অনেকের ক্যারিয়ারে সুবাতাস বয়ে এনেছিল, কেউ আবার ছিটকে পড়েছিলেন জীবনের জটিলতায়। নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে। তবে প্রত্যেকের ভাবনা আলাদা। চলুন জেনে নেওয়া যাক নায়ক নিরব হোসেনের বয়ানে তার সাম্প্রতিক অতীত ও নিকট আগামীর গল্পটুকু- নিরব হোসেন ফিরে দেখা

ব্যাক্তিজীবন ও কর্মজীবন মিলিয়ে গত বছর আমার খুব ভালো গেছে। বছরের শুরুতেই আমার ও অপু  বিশ্বাসের ‘ছায়া বৃক্ষ’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো। এছাড়া ভাসাবির শো করেছি নিয়মিত। ৮-৯ বছর ধরে আমি ভাসাবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই এর সাথে যুক্ত থাকি সবসময়। এছাড়া গতবছর প্রায় ১৬-১৭ দিন পরিবারসহ ব্যাংককে ছিলাম। এরপর নিউইয়র্কে ‘আইকনিক স্টার এন্ড বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। কাতারে অনুষ্ঠিত ‘ট্রেড এন্ড রেমিটেন্স গ্র্যান্ড কালচারাল শো’তে অংশ নিয়েছিলাম। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি। নিরব হোসেন পরিকল্পনা

নতুন বছরে আমার বেশ কিছু সিনেমার পরিকল্পনা চলছে। শুটিং শুরু করবো কয়েকটি সিনেমার।   

প্রত্যাশা

ভালো কিছুর প্রত্যাশাই তো থাকে সবসময়। বিশেষকরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির যেন আরও প্রসার ঘটে,  সেই প্রত্যাশা করি। গত বছর সিনেমার জন্য একটা খারাপ সময় গেছে। খুব বেশি সিনেমা মুক্তি পায়নি। এ বছর যেন বেশি বেশি সিনেমা তৈরি হয় এবং মুক্তি পায়, সেটা খুব করে চাই। দর্শক যেন হলে গিয়ে সিনেমা দেখে, এইতো...। নিরব হোসেন

 

/সিবি/
সম্পর্কিত
এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি
এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
ঈদের সিনেমা নিয়ে সংশয়
ঈদের সিনেমা নিয়ে সংশয়
ইব্রাহিমের সঙ্গে পরিচয় করালেন নিরব
ইব্রাহিমের সঙ্গে পরিচয় করালেন নিরব
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন