প্লেব্যাক করলেন মোশাররফ

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১৫:২১আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৭

অভিনয়ের পাশাপাশি মোশাররফ করিম যে ভালো গানও গাইতে পারেন এটা অনেকেই জানেন। তবে এই প্রথম তিনি সিনেমায় প্লেব্যাক করলেন। সেটিও আবার নিজের অভিনীত সিনেমায়। গানের শিরোনাম ‘ভালো লাগে না’।

মোশাররফ অভিনীত আসন্ন ‘বিলডাকিনি’ সিনেমায় ব্যবহৃত হবে গানটি। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন।গানটির কথা ও সুর করেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি প্রকাশ হয়েছে এটি। ‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম ও পার্নো মিত্র জানা যায়, অভিনেতা গানটি বেশ আগেই লিখেছিলেন। এ বিষয়ে ফজলুল কবীর তুহিন গণমাধ্যমকে বলেন, “আমরা প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে। তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ড করি।” মোশারররফ করিম উল্লেখ্য, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমাটির নাম। কেন্দ্রীয় দু'টি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও টলিউডের পার্নো মিত্র।

/সিবি/
সম্পর্কিত
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
মুখ খুলেছেন মোশাররফ করিম
মুখ খুলেছেন মোশাররফ করিম
শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প