জুটি বাঁধছেন রাজ-ফারিণ, থাকছেন মোশাররফও

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৯

সঞ্জয় সমদ্দারের পরবর্তী সিনেমা ‘ইনসাফ’-এ জুটিবেঁধে আসছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। জানা যায়, এতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।  

তবে ফারিণের নায়িকা হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেননি সঞ্জয় সমদ্দার। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথাবার্তা হচ্ছে তার। তবে চূড়ান্ত করা হয়নি এখনও কাউকে।

নির্মাতা বলেন, ‘একটা সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। এর মধ্যে থেকে যার সঙ্গে ব্যাটে-বলে মিলে যায় তাকেই কাস্ট করা হয়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি এখন। শিগগিরই অফিসিয়ালি জানাবো সবাইকে।’

সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমা প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি। 

ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে কলকাতার জিৎকে নিয়ে প্রথম সিনেমা ‘মানুষ’ নির্মাণ করেন তিনি।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে