জমি দখলের অভিযোগ, পপির বিরুদ্ধে বোনের জিডি

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১

এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তবে দীর্ঘদিন তিনি অভিনয়ের বাইরে আছেন। এমনকি তার খোঁজও মেলেনি অনেকটা সময় ধরে। হঠাৎ খবর, এই নায়িকার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় এই জিডি করেন।

জমি দখলের চেষ্টার অভিযোগে পপির বিরুদ্ধে এই জিডি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

সোনাডাঙ্গা থানার জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী  আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়ার বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন। স্থানীয়রা জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় পপির। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক