২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বান্ধব’

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া নির্মিত সিনেমা ‘বান্ধব’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ শে ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পাবে।

প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে ‘বান্ধব’ সেন্সর করা হয়েছে। তবে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি।

সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা এটি। এখানে উঠে এসেছে জন্ম পরিচয়হীন এক শিশুর গল্প।

ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসে বান্ধবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে।

অনুপ বড়ুয়া বলেন, “এর আগে ‘বান্ধব’ যখন মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনা ভাইরাস ছিল। পরে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’- এর কাজ শুরু করি। যেহেতু অনুদানের ছবি ছিল, তাই ওটা আগে রিলিজ দিতে হয়েছিলো। এখন ‘বান্ধব’ রিলিজ দেয়ার উপযুক্ত সময় এসেছে।সবকিছু বিবেচনা করে ২১ শে ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি।”

উল্লেখ্য,’বান্ধব’ সিনেমায় পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদিপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প