ওটিটিতে ‘শ্যামাকাব্য’

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১০

বদরুল আনাম সৌদ নির্মিত ‘শ্যামাকাব্য’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। গতবছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো এটি। তবে খুব একটা ব্যবসাসফল হয়নি। এবার সেই ‘শ্যামাকাব্য’ দেখা যাবে ঘরে বসেই। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে ২০১৯-২০ সালে সরকারী অনুদান পাওয়া সিনেমাটি।

নির্মাণের পাশাপাশি সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে সিনেমাটি দেখা যাচ্ছে।

এই সিনেমার গল্পে দেখা যায়, ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে ভীষণ ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করত। সেই ওসমানের সঙ্গেই তার স্ত্রী পরীকায় জড়িয়েছিল। নিজের ডিপ্রেশন কাটাতে একদল টুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তার মূল পরিকল্পনা- সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সঙ্গে জড়িয়ে যায় সে।

‘শ্যামাকাব্য’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। এছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন,  সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতু প্রমুখ।

বলা প্রয়োজন, ‘শ্যামাকাব্য’ সিনেমার ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’ এবং প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ

/সিবি/
সম্পর্কিত
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ
প্রাচীর পাশে মাহি-সাইমন, নিরাপদে সুবর্ণা মুস্তাফা
প্রাচীর পাশে মাহি-সাইমন, নিরাপদে সুবর্ণা মুস্তাফা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর