কেমন সাড়া ফেলেছে সিয়াম-বুবলীর গান!

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৫, ১২:৪৭আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৬:৫৪

মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৯ মার্চ) ‘জংলি’ টিমের পক্ষ থেকে ঘোষণা এসেছিলো যে, শুক্রবার (২১ মার্চ) বেলা ৩ টায় মুক্তি পাবে ‘বন্ধুগো শোনো’ গানটি। সবাই অপেক্ষায় ছিলেন। ঘোষণা মোতাবেক একদম ঠিক সময়ে মুক্তি পেয়েছে গানটি।

‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর রসায়ন জমে একেবারে ক্ষীর। রীতিমত প্রশংসায় ভাসছে এই জুটি।

‘বন্ধুগো শোনো…তুমি ছাড়া আমি…আমি ছাড়া তুমি… মানে হয় না কোনও’- রোম্যান্টিক ঘরানার এই গান এরইমধ্যে দেখে ফেলেছে সাড়ে চার লাখেরও বেশি মানুষ। সিয়াম আহমেদ ও শবনম বুবলী গানের নিচে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন দর্শক-শ্রোতারা…

একজন লিখেছেন, ‘এখন পর্যন্ত ঈদের সিনেমার যেসব গান বের হইছে তার মধ্যে থেকে এটা বেস্ট। গানের কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দুইজনের কেমেস্ট্রি অসাধারণ।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘এই ঈদে এখন পর্যন্ত আমার শোনা সবচেয়ে সেরা গান। এই গানের ভেতর পুরনো দিনের গানের ফিল পাওয়া যাচ্ছে। গানের লোকেশন, কোরিওগ্রাফি… সবকিছু মিলিয়ে অসাধারণ। বিশেষকরে বুবলিকে অসাধারণ লাগছে।’

অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘ইমরানের কন্ঠে, সিয়ামের দুর্দান্ত পারফেম্যান্স, সেইসাথে বুবলী…সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে গানটি।’এ

একজন লিখেছেন, ‘সিয়াম-বুবলি জুটির রসায়ন জমে ক্ষীর। হালের সবচাইতে জনপ্রিয় নায়িকা বুবলি বরাবরই তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। পরিচালকদের উচিত এই জুটিকে নিয়ে আরো কাজ করা।’ শবনম বুবলী ও সিয়াম আহমেদ প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। তাদের গায়কী দারুণ পছন্দ করেছেন শ্রোতা-ভক্তরা।

এই গানটি নিয়ে প্রিন্স মাহমুদ আগেই বলেছিলেন, ‘অভিনেতা সিয়াম, পরিচালক রাহিম থেকে শুরু করে ‘জংলি’ টিমের অনেকের চাওয়া ছিল, এবার যেন, নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নিটোল প্রেমের গানগুলোর মত একটা ডুয়েট গান তৈরি করি। তাদের সেই প্রত্যাশা পূরণে আমার মত করে ‘বন্ধুগো শোনো’ গানটি তৈরি করেছি। আশা করছি, গানটি ভালো লাগবে।’ শবনম বুবলী ও সিয়াম আহমেদ  বলা দরকার, এর আগে প্রকাশিত হয়েছে ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’। দ্বৈত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। এই গানটিও অল্প সময়ের মধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে।  

উল্লেখ্য, এম রহিম নির্মিত ‘জংলি’ সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।

/সিবি/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প