মুক্তির তারিখ পিছিয়ে গেল রায়হান রাফি পরিচালিত ও সিয়াম অভিনীত ‘আন্ধার’ সিনেমার। অক্টোবরে মুক্তির ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসছে না এটি।
মঙ্গলবার সন্ধ্যায় ‘আন্ধার’ টিমের পক্ষ থেকে অফিসিয়াল এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, আগামী বছর ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘আন্ধার’।
এর আগে একটি টিজার প্রকাশ করে অক্টোবরে সিনেমাটি মুক্তির কথা জানানো হয়েছিল। তবে পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে গুঞ্জন তৈরি হয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।
নির্মাতা জানান, চাইলে আগামী ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। তবে তাতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতে পারে। আর সিনেমার ক্ষেত্রে এমন কোনও ছাড় দিতে চান না তিনি।
রায়হান রাফী বলেন, ‘১৬ অক্টোবরেই সিনেমাটি মুক্তি দিতে পারবো। সে ক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ ‘আন্ধার’ রিলিজ করবো।
২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি।
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান