এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১৪:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে জুটি বাঁধেন আফরান নিশো এবং তমা মির্জা। এটি ডুপারডুপার হিট হয়। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরে এই জুটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন ‘দাগি’।

মুক্তির পাওয়ার পর ‘দাগি’র প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই। বিশেষকরে নিশো এবং তমার অভিনয় নিয়ে আলাভাবে প্রসংশা করেছেন সবাই। মুক্তির এতদিন পরে এসেও এখনও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে সিনেমাটি।

দেশে মুক্তির পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে। নতুন খবর হলো, ‘দাগি’ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে।  

জানা গেছে, ২৫ এপ্রিল থেকে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে দেখা যাবে সিনেমাটি। এটি পরিবেশিত হচ্ছে বায়োস্কোপ ফিল্মস এর ব্যানারে।

নিউইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে সাতদিনব্যাপী ‘দাগি’র ২১টি শো হবে।  

মুক্তির দিন থেকে নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল,  ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি সিটিতে সিনেমাটি দেখা যাবে। ‘দাগি’ সিনেমায় নিশো ও তমা শুধু তাই নয়, এরপর ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর। যেগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগোসহ আরও কিছু শহর।

এছাড়াও মে মাসের প্রথম সপ্তাহ থেকে ‘দাগি’ দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরো বিভিন্ন দেশে।   

এমন একটি খবরে দারুণ খুশি নির্মাতা শিহাব শাহীন। তিনি গণমাধ্যমকে বলেন, “দেশের বাইরেও হাউসফুল শো যাচ্ছে ‘দাগি’। এখনো সামনে আরো বেশ কিছু  দেশে সিনেমাটি মুক্তি পাবে, সেখান থেকেও একই রকম রেসপন্স পাবো বলে আশা করছি। ‘দাগি’ দেশে যে রকম সাড়া ফেলেছে, দেশের বাইরে তার চেয়েও অনেক বেশি সাড়া ফেলবে বলে আমার ধারণা।”

উল্লেখ্য, ‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, তর্মা মির্জা, সুনেরাহ  বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ