বাবা হারালেন নির্মাতা তপু খান

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০২৫, ১২:২৮আপডেট : ৩১ মে ২০২৫, ১৩:০৩

মারা গেছেন নির্মাতা তপু খানের বাবা মোহাম্মদ নাসির উদ্দিন খান। শনিবার (৩১ মে) ভোর ৪টা ১০ মিনিটের দিকে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

খবরটি তপু খান নিজেই নিশ্চিত করেছেন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। 

তপু জানান, তার বাবা বেশ কয়েক বছর ধরে কিডনি ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত ঢাকার শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস আন্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হলেও গতকাল রাতে মারাত্মক অবনতি হয়। এরপর ভোরে তার মৃত্যু হয়।

তপু খানের বাবার প্রথম জানাজা ঢাকার কল্যাণপুরের নিজ বাসায় বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইরের শায়েস্তা ইউনিয়ন কানাইনগর নিজ গ্রামে হবে। দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বলা প্রয়োজন, এখন [পর্যন্ত তিন শতাধিক নাটক পরিচালনা করেছেন তপু খান। এছাড়া, বানিয়েছেন বিজ্ঞাপনচিত্রও। তবে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা বানিয়ে তিনি তুমুল আলোচনায় চলে আসেন। এই সিনেমায় অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প