‘ইনসাফ ২’-এর প্রস্তুতি শুরু!

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১২:৪৩আপডেট : ২২ জুন ২০২৫, ১৪:২৮

অনেকটা নীরবেই শুরু হয়েছিল ‘ইনসাফ’ সিনেমার শুটিং। এমনকি এটি সম্পাদনার আগ পর্যন্ত কোনও আঁচই পাওয়া যায়নি। এরপর ঈদুল আজহায় মুক্তি পায় সিনেমাটি। দর্শক পছন্দ করেছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের জুটিকে। সেইসাথে বাড়তি পাওনা মোশাররফ করিম। আর চঞ্চল চৌধুরী তো ক্যামিও চরিত্রে চমকে দিয়েছেন সবাইকে।

যারা ‘ইনসাফ’ পছন্দ করেছেন তাদের জন্য এই সিনেমার নির্মাতা সঞ্জয় সমাদ্দার দিয়েছেন সুখবর। জানিয়েছেন, আসছে এর দ্বিতীয় কিস্তি। ‘ইনসাফ’ সিনেমায় রাজ ও ফারিণ এ বিষয়ে সঞ্জয় গণমাধ্যমকে জানান, এরইমধ্যে শুরু হয়েছে ‘ইনসাফ ২’-এর কাজ। চলছে পাণ্ডুলিপি লেখার কাজ। প্রথমটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার।

তিনি এটাও জানিয়েছেন, প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। তবে, মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। যদিও এখনই তিনি তার নাম প্রকাশ্যে আনতে চান না।

তিনি বলেন, “আরও বড় পরিসরে আসছে এটি। মোশাররফ ভাইয়ের চরিত্রটি  ‘ইনসাফ’-এর প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরো অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।” ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম আগামী বছর ঈদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন জানিয়ে সঞ্জয় বলেন, ‘এবারের পর্বের বাজেট আরও বেশি। তাই ঈদে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজসংকেত দিয়েছে আগেই। আমিও কাজ শুরু করেছি। যেহেতু প্রায় এক বছর হাতে আছে, আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারব।’

বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের ‘মানুষ’ বানিয়ে। ছবিটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছিলেন। আর এবারতো ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে তিনি দেশীয় ইন্ডাস্ট্রিতে নিজের জাত চেনালেন।

/সিবি/
সম্পর্কিত
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ