‘দর্শকরাই ‘দম’–কে জিতিয়ে দিয়েছেন’

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ১৯:১০আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৪১

উত্তর আমেরিকায় দারুণ সাড়া ফেলেছে দম। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বেড়ে ৭ থেকে দাঁড়িয়েছে ৫০-এ, আর কানাডায় যুক্ত হয়েছে আরও ৮টি প্রেক্ষাগৃহ। প্রবাসে দর্শকদের মধ্যে চলচ্চিত্রটি নিয়ে উচ্ছ্বাস আবেগে ভাসিয়েছে এর  নির্মাতা রেদওয়ান রনিকেও। যুক্তরাষ্ট্র থেকে তিনি মন্তব্য করেছেন, ‘দর্শকরাই ‘দম’–কে জিতিয়ে দিয়েছেন।’

রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তির পরই দর্শক সাড়া পেতে শুরু করে সিনেমাটি, যা এক সপ্তাহের ব্যবধানে হল সংখ্যা বহুগুণ বাড়িয়ে দেয়।

উত্তর আমেরিকায় সিনেমাটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজ হামিদ জানান, দর্শকদের চাহিদাই হল সংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ। 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নির্মাতা রেদওয়ান রনি। সেখানে বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি দর্শকদের সঙ্গে মতবিনিময় করছেন। একটি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অমিতাভ রেজা চৌধুরী, আনিসুর রহমান মিলন এবং রোজিনা ইসলামসহ প্রবাসী বাংলাদেশিরা। প্রদর্শনী শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্বও।

চলচ্চিত্রটির পোস্টার
দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে সিনেমাটির গল্প, ভিজ্যুয়াল ও অভিনয়ের প্রশংসা। প্রবাসী দর্শকদের এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, “বিদেশের মাটিতে প্রবাসী ভাই–বোনদের কাছে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত।”

“যেখানেই গিয়েছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রবাসে থেকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য যে আকাঙক্ষা সবার মাঝে সেটা নির্মাতা হিসেবে খুবই অনুপ্রেরণাদায়ক। তাদের ভালোবাসা পেয়ে আমারও মনে হচ্ছে ‘দম’ জিতে গিয়েছে।”-যোগ করেন রনি।

‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই ও চরকি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের ভালোবাসা পাচ্ছে, আর বিদেশে মুক্তির পর সেই সাড়া আরও বিস্তৃত হয়েছে।”

নির্মাতা রনির সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। 

সংশ্লিষ্টরা মনে করছেন, উত্তর আমেরিকায় ৫০টির বেশি প্রেক্ষাগৃহে একটি বাংলা সিনেমার প্রদর্শন শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বরং বিশ্ববাজারে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক