একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৬, ১৮:২৫ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৮:২৫

নব্বই দশকের জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্পের আবহ ধরে রেখে নির্মিত এই রিমেকে তিনি একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এটি মুক্তি পেয়েছে।

এখানেই শেষ নয়; চলতি মাসেই  প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার আরও একটি সিনেমা। ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত ‘স্নেহের বন্ধন’সিনেমাটি।

মাত্র কয়েক দিনের ব্যবধানে একই মাসে দুটি ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে রূপালি পর্দায় নিজের উপস্থিতিতে বেশ উচ্ছ্বসিত মৌ।  তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিতে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। অন্যদিকে, পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের কাজ বলবো।’

মৌ খান।

তিনি আরও বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সাথে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনও পরিস্থিতির মুখোমুখি হতে পারে।’

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন মৌ খান। মোহাম্মদ আসলাম পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জায়েদ খান ও শাহ রিয়াজ।‘মাফিয়া’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মৌ খান। এটি পরিচালনা করেন শাহীন সুমন।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
বলিউডে এক দশক: আরও বেশি ঝুঁকি নিতে চান দিশা পাটানি
১০২ বছরে মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট
১০২ বছরে মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট