পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ১৬:৩৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৭:০৫

ঢালিউডের জনপ্রিয় জুটি মান্না ও পূর্ণিমা। এ জুটির প্রায় সব সিনেমা ব্যবসা সফল হয়েছে। ‘সুলতান’ সিনেমার মাধ্যমে তাদের জুটি শুরু হয়। তবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ সিনেমার পর মান্নার ওপর কিছুটা অভিমান জমে পূর্ণিমার। সে সময় অভিনেতা পূর্ণিমাকে একটি কথা দিয়েছিলেন। কী ছিল সেই কথা?

একটি টেলিভিশন সাক্ষাৎকারে পূর্ণিমা জানান, মান্না তার দেওয়া সেই কথা রেখেছিলেন।

পূর্ণিমার ভাষ্য, মান্না ভাইয়ের প্রযোজিত চলচ্চিত্র ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ ছবিতে আমার চরিত্রের গুরুত্ব একটু কম ছিল। এ নিয়ে অনেক অভিমান জমেছিল তার প্রতি। এরপর তিনি কথা দিয়েছিলেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে একক নায়িকা করে ছবি করবেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার প্রিয় মান্না ভাই কথা রেখেছিলেন। আমাকে একক নায়িকা করে ‘মনের সাথে যুদ্ধ’ ছবিটি নির্মাণ করেছিলেন। ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এর আগে তার প্রযোজিত সব ছবিতে দুই নায়িকা ছিল। এটি একমাত্র সিনেমা যেখানে নায়ক দুজন, নায়িকা আমি একজন ছিলাম।’

মান্না ও পূর্ণিমা জুটির সর্বশেষ সিনেমা ‘পিতা-মাতার আমানত’। এ ছাড়া এই জুটির আরও কিছু ব্যবসা সফল সিনেমা হলো ‘ধ্বংস’, ‘নায়ক’, ‘বাপ বেটার লড়াই’, ‘জনতার লড়াই’ ও ‘ভিলেন’।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’
‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লি হাইকোর্টে কঙ্গনা, কার বিরুদ্ধে মামলা নায়িকার
দিল্লি হাইকোর্টে কঙ্গনা, কার বিরুদ্ধে মামলা নায়িকার
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয়  ৫ সিনেমা
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয় ৫ সিনেমা
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’