‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ১৭:২৪আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

সম্পর্কের ভিড়ে নিজেকে আর হারাতে চান না পূর্ণিমা। উল্টো দিলেন নিঃসঙ্গতার আভাস! নায়িকার এমন বেদনাহত প্রতিক্রিয়ায় যেন দিগ্বিদিক হারাতে বসেছেন নেটাগরিকরা।

কী হলো প্রিয় অভিনেত্রীর? সাংসারিক কোনও অস্থিরতা নয় তো! নাকি সদ্য পুরস্কৃত অ্যাওয়ার্ড শোয়ের কোনও তিক্ত অভিজ্ঞতা এটি। সঠিক কোনও উত্তর মেলেনি। তবে তার কথাগুলো বেশ দরকারি।

রবিবার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’ দিলারা হানিফ পূর্ণিমা এখানেই থামেননি, বরং উগরে দিলেন ভেতরে জমা আরও আক্ষেপ। লিখেছেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুন গুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

প্রতিক্রিয়ার শেষ লাইনে পূর্ণিমা লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

অভিনেত্রীর এমন আক্ষেপে মন ছুঁয়েছে তার ভক্তদের। অনেকেরই মন্তব্য, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’ যদিও অনেকেই প্রিয় অভিনেত্রীর এমন আক্ষেপে প্রকাশ করেছেন উৎকণ্ঠা। দিলারা হানিফ পূর্ণিমা ১৭ অক্টোবর, এই অভিনেত্রী চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর পক্ষ থেকে। 

বলা জরুরি, দিলারা হানিফ পূর্ণিমা স্বামী-সন্তান নিয়ে সুখেই দিনাতিপাত করছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
পুরস্কার নিলেন বিজয়ীরা, বিনোদিত করলেন দুই ডজন শিল্পী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২পুরস্কার নিলেন বিজয়ীরা, বিনোদিত করলেন দুই ডজন শিল্পী
তখনও ছোট ছিলাম, এখনও আছি: পূর্ণিমা
তখনও ছোট ছিলাম, এখনও আছি: পূর্ণিমা
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন