কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান

বিনোদন রিপোর্ট 
০৪ নভেম্বর ২০২৬, ১৬:০৬ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:২৬

বুধবার (৪ নভেম্বর) ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের ৭১তম জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন বাংলা গানের কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটির মাধ্যমে প্লেব্যাক শুরু করেন তিনি।

তার কণ্ঠে ঢালিউড কিং খানের সিনেমার অনেক জনপ্রিয় গান আছে। জেনে নেওয়া যাক, এন্ড্রু কিশোরের কণ্ঠে শাকিবের জনপ্রিয় ১০টি গানের কথা-

১. কিছু কিছু মানুষের জীবনে

‘স্বপ্নের বাসর’ সিনেমাতে এন্ড্রু কিশোরের কণ্ঠে এ গানটিতে পর্দায় ঠোঁট মেলান শাকিব খান। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। পর্দায় আরও ছিলেন শাবনূর। ক্যারিয়ারের শুরুর দিকে এ সিনেমাতে অভিনয় করেন ‘মেগাস্টার’। দীর্ঘ সময় পরেও এ গানটি শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। এটি লিখেছেন রফিকুজ্জামান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দীন আলী। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক।

২. এক বিন্দু ভালোবাসা দাও

‘মনে প্রাণে আছ তুমি’ সিনেমায় এন্ড্রু কিশোরের সঙ্গে এ গানেও দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। পর্দায় শাকিবের সঙ্গে পর্দা ভাগ করেছেন অপু বিশ্বাস। এ গানটিও দর্শকের দারুণ প্রশংসা কুড়ায়। এটি লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোনের রাজু।

৩. দুধে আলতা বদন তোমার

‘ফুল নেবে না অশ্রু নেবে’ সিনেমার এই গান সিনেমাপ্রেমীদের মনে ভীষণ দাগ কাটে। এন্ড্রু কিশোরের গাওয়া এ গানে শাকিবের সঙ্গে পর্দায় দেখা যায় শাবনূরকে। গানটির কথা, সুর ও সংগীতপরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সিনেমাটি পরিচালনা করেন এফ আই মানিক।

৪. ও আমার সাথীরে

এন্ড্রু কিশোরের কণ্ঠে শাকিবের ক্যারিয়ারের শুরুর দিকের আলোচিত একটি গান এটি। মালেক আফসারি পরিচালিত ‘হীরা চুনি পান্না’ সিনেমাতে গানটি ব্যবহৃত হয়েছে। এতে পর্দায় আরও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পপি।

৫. আমার হৃদয় একটা আয়না

এন্ড্রু কিশোরের কণ্ঠে শাকিবের জনপ্রিয় আরও একটি গান হলো ‘আমার হৃদয় একটা আয়না’। এ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। পর্দায় অভিনেতার সঙ্গে ছিলেন শাবনূর। ‘ফুল নেবে না অশ্রু নেবে’ সিনেমার গান এটি। গানটির গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সিনেমাটি পরিচালনা করেন এফ আই মানিক।

৬. দুটি মনে লেগে গেছে জোড়া

শাকিবিয়ানদের কাছে জনপ্রিয় একটি গান এটি। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘গোলাম’ সিনেমাতে শাকিবের সঙ্গে এ গানে পর্দা ভাগ করেন শাবনূর। এন্ড্রু কিশোরের সঙ্গে এ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। এটির কথা ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

শাকিব

৭. তোমারই মিষ্টি হাসি

শাকিবের প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’র গান এটি। তার সঙ্গে এতে পর্দা ভাগ করেন ইরিন জামান। এন্ড্রু কিশোরের সঙ্গে এ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনি। গানটি লিখেছেন মিল্টন খন্দকার। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলম খান। টিকটক ও ফেসবুক রিলসসহ সামাজিকমাধ্যমে গানটিতে জেনজিদের ঠোঁট মেলাতে দেখা যায়।

৮. কি যাদু করেছ বলোনা

এন্ড্রু কিশোরের কণ্ঠে শাকিবের প্রশংসিত গানগুলোর একটি ‘কি যাদু করেছ বলোনা’। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। পর্দায় আরও ছিলেন বিদ্যা সিনহা মিম। ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার গান এটি। সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

৯. এত প্রেম ছিল তোমারই বুকে

‘ও প্রিয়া তুমি কোথায়’ সিনেমাতে এ গানে শাকিবের সঙ্গে পর্দা ভাগ করেন শাবনূর। এন্ড্রু কিশোরের সঙ্গে এ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় এতে সুর ও সংগীতপরিচালনা করেছেন আলী আকরাম শুভ। সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন।

১০. ও কন্যাগো

‘নাচনেওয়ালী’ সিনেমার এ গানে শাকিবের সঙ্গে পর্দায় ছিলেন শাবনূর। এন্ড্রু কিশোরের সঙ্গে এ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মমতাজ। সিনেমাটি পরিচালনা করেছেন তোজাম্মেল হক বকুল। গানটি লিখেছেন নির্মাতা নিজেই। সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ।

প্রসঙ্গত, দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের ৬ জুলাই মৃত্যুবরণ করেন এন্ড্রু কিশোর।

/এনআই/
সম্পর্কিত
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
দুই বছর বিরতি, ফিরছেন সারিকা সাবাহ
দুই বছর বিরতি, ফিরছেন সারিকা সাবাহ
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি