‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা

বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১৪:০২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৪:০২

‘বিগ বস বাংলা’-র ঘর দিন দিন আরও জমজমাট ও বিতর্কিত হয়ে উঠছে। এর মধ্যে ঘরের দুই সদস্য রাজবীর ও নন্দিনীর অতি-ঘনিষ্ঠতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী সৌরভের মা। তার মন্তব্য, ‘এটা প্রেম নয়, নোংরামি!

সৌরভের খেলার পাশাপাশি এখন নেটপাড়ায় তার মায়ের বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবার রাতের এপিসোডেই সিক্রেট রুম থেকে বিগ বসের ঘরে ফিরেছেন নন্দিনী। মনের মানুষকে কাছে পেয়ে চুমুতে ভরিয়ে দিয়েছেন রাজবীর। ওদিকে নন্দিনী যাওয়ার সময় আশিকি ২ স্টাইলে বেনারসি জ্যাকেটে মুখ ঢেকে রোম্যান্স মত্ত হয়ে ওঠেছিলেন রাজবী।

দুজনের ঘনিষ্ঠতা নিয়ে আগেই সতর্ক করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন, ‘এটা ফ্যামিলি শো’। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ দাসের মা ক্ষোভ উগরে দিয়ে বলেন. ‘এটা শুধু মিষ্টি প্রেম নয়, এটা একটা নোংরামির পর্যায়ে পৌঁছে গেছে! এটা একদম চরম বা এক্সট্রিম হয়ে গেছে। আমার মনে হয় এটা একেবারেই কাম্য নয়।’

তিনি আরও স্পষ্ট করেন যে, এটি একটি ফ্যামিলি শো এবং ছোটরাও টিভির সামনে বসে এই অনুষ্ঠান দেখে। সিনেমায় চিত্রনাট্যের প্রয়োজনে অনেক দৃশ্য মেনে নেওয়া গেলেও, লাইভ রিয়ালিটি শো-তে এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখানোর মাত্রা ছাড়িয়ে গেছে। নিজেদের পরিবার নিয়ে দেখতে গিয়ে বেশ অস্বস্তি হয়েছে।

সৌরভের মায়ের এই সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিপরীত মেরুর প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন দর্শকরা। সৌরভের মায়ের এমন নীতি পুলিশির বিরুদ্ধে পাল্টা ট্রোলে মেতে উঠেছেন নেটিজেনদের একাংশ।

নেটপাড়ায় কটাক্ষ করে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘কাকিমা কি ছেলের ওয়েব সিরিজ দেখেন না?’— নেটিজেনদের একাংশ সৌরভ দাসের অভিনীত বিভিন্ন বোল্ড ও প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজের কথা মনে করিয়ে দিয়ে প্রশ্ন তুলেছেন, ছেলে যখন পর্দায় এরচেয়েও বেশি ঘনিষ্ঠ দৃশ্য বা গালাগালিযুক্ত সংলাপ বলেন, তখন কি কাকিমার অস্বস্তি হয় না?

সাধারণ দর্শকদের একাংশের দাবি, রিয়্যালিটি শোর ঘরের সমীকরণ নিয়ে মন্তব্য করার আগে নিজের ছেলের অভিনীত কাজগুলোর কথাও একটু ভাবা উচিত ছিল। রাজবীর ও নন্দিনীকে নিয়ে সৌরভের মায়ের এই মন্তব্যে বিগ বসের অন্দরের পাশাপাশি বাইরের নেট দুনিয়ার উত্তাপও যে বেশ বাড়িয়ে দিয়েছে, তা বলা বাহুল্য।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
দুই বছর বিরতি, ফিরছেন সারিকা সাবাহ
দুই বছর বিরতি, ফিরছেন সারিকা সাবাহ
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি